MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • আচমকা বেতন কাটার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! জারি বিজ্ঞপ্তি, চিন্তায় সরকারি কর্মীরা

আচমকা বেতন কাটার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! জারি বিজ্ঞপ্তি, চিন্তায় সরকারি কর্মীরা

আরজি করে (RG Kar) কাণ্ডে ফুঁসছে গোটা বাংলা। আর জি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এরই মধ্যে আচমকা সরকারি কর্মীদের বেতন কাটার ঘোষণা করল রাজ্য। কেন?

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 28 2024, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

নবান্ন অভিযান আন্দোলনকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ। নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় রাজপথ। রাজ্যের ছাত্র সমাজের পাশাপাশি নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরাও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

গতকাল ছাত্রদের পাশাপাশি নবান্ন অভিযানে সক্রিয় ভূমিকায় দেখা যায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে। অবশ্য তার আগের দিন রাতেই নবান্নের কাছে চলে গিয়েছিলেন তিনি।

310
Image Credit : Asianet News

গতকালও কাজের দিনে অনেক সরকারি কর্মী (Government Employees) নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন।

410
Image Credit : Asianet News

আবার জানা গিয়েছে, অনেক সরকারি কর্মচারী নাকি অফিসেই থেকে যান গতকাল। এই আবহেই ২৭ অগস্ট কড়া বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দফতর (West Bengal Government)।

510
Image Credit : stockPhoto

এদিন সরকারি কর্মীদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘বিজেপির ডাকা বনধে সরকারি কর্মীদের অফিসে আসা বাধ্যতামূলক। বুধবারের জন্যে কোনও সরকারি কর্মীর ক্যাজুয়াল লিভ (CL) মঞ্জুর করা হবে না।

610
Image Credit : stockPhoto

পাশাপাশি ‘হাফ ডে’ ছুটির ক্ষেত্রেও সেই একই নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, কোনও সরকারি কর্মচারী যদি বুধবার পুরোদিন বা অর্ধদিবস ছুটি নিয়ে অফিসে না আসেন তাহলে সংশ্লিষ্ট কর্মীর বেতন কেটে নেওয়া হবে।

710
Image Credit : Asianet News

প্রসঙ্গত, আর জি কর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা শহর।

810
Image Credit : Asianet News

‘শান্তিপূর্ণ’ আন্দোলনে পুলিশ ‘অত্যাচার’, ‘সন্ত্রাস’ চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টা বাংলা বনধের (Bangla Bandh) ডাক দিয়েছে বিজেপি (BJP)।

910
Image Credit : Asianet News

নবান্ন অভিযান চলাকালীন পুলিশি বাধা অতিক্রম করে নবান্নের খুব কাছে পৌঁছে যান বিক্ষোভকারীরা। যার ফলে নবান্নর ভিতরে থাকা কর্মীদের মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়।

1010
Image Credit : Asianet News

দিনভর আন্দোলন বিক্ষোভ সংঘর্ষ চলার পর অফিস থেকে ফেরার পথেও অনেক সরকারি কর্মীকে সমস্যার মুখে পড়তে হয়। আবার আজ বিজেপির বনধ ডাকায় অনেকেই নবান্নেই থেকে গিয়েছিলেন। এমনটাই খবর।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: দর্শনার্থীদের উদ্দেশ্যে বিরাট ঘোষণা, কালীপুজোয় সারা রাত চলবে মেট্রো, রইল টাইম টেবিল
Recommended image2
Ajker Bangla News live: aadhaar vs voter - আধার না ভোটার কার্ড? সরকারি প্রকল্পের সুবিধে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কথায় বিতর্ক
Recommended image3
Bharosa Scheme: কবে থেকে শুরু হবে বেকার ভাতার আবেদন? কোন কোন ডকুমেন্ট লাগবে ‘ভরসা’ প্রকল্পের?
Recommended image4
Kharagpur Station Cash Seizure: খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ১.৪০ কোটি টাকা
Recommended image5
Karmabhoomi Express News: পাঞ্জাব থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন! কালো ধোঁয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved