MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ধন্যি প্রৌঢ়ের অধ্যবসায়, ১৯ বছর ধরে খালি হাতে ফেরার পর অবশেষে লটারি জিতে কোটিপতি!

ধন্যি প্রৌঢ়ের অধ্যবসায়, ১৯ বছর ধরে খালি হাতে ফেরার পর অবশেষে লটারি জিতে কোটিপতি!

লটারিতে প্রথম পুরস্কার জিতে কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু সবার ভাগ্যে লটারিতে প্রথম পুরস্কার জিতে বিপুল অর্থের অধিকারী হওয়া থাকে না। তবে মুর্শিদাবাদের এক প্রৌঢ়ের স্বপ্নপূরণ হয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jan 10 2025, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
১৯ বছর ধরে লটারির টিকিট কেটে যাচ্ছিলেন, অবশেষে কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ
Image Credit : Getty

১৯ বছর ধরে লটারির টিকিট কেটে যাচ্ছিলেন, অবশেষে কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ

ঠিক যেন রবার্ট ব্রুসের যুদ্ধে যাওয়ার গল্প। ১৯ বছর ধরে লটারিতে টিকিট কেটে গেলেও, কোনওবারই বাজিমাত করতে পারছিলেন না। এবার কোটি টাকার পুরস্কার জিতলেন এক প্রৌঢ়।

210
৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেটে এক কোটি টাকার পুরস্কার জিতলেন এই প্রৌঢ়
Image Credit : Getty

৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেটে এক কোটি টাকার পুরস্কার জিতলেন এই প্রৌঢ়

রাজ্যে যে লটারি সংস্থা সবচেয়ে জনপ্রিয়, ৩০ টাকা দিয়ে সেই সংস্থার এক সেট টিকিট কেটেই এক কোটি টাকার পুরস্কার জিতলেন প্রৌঢ়।

310
লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতে এই প্রৌঢ়ের জীবন বদলে যেতে চলেছে
Image Credit : Getty

লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতে এই প্রৌঢ়ের জীবন বদলে যেতে চলেছে

যে প্রৌঢ় লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতলেন, তিনি অত্যন্ত দরিদ্র। ফলে লটারিতে পুরস্কার জিতে তিনি নতুনভাবে জীবন শুরু করার আশায়।

410
লটারিতে প্রৌঢ়ের কোটি টাকার পুরস্কার জেতা নিয়ে এখন সরগরম মুর্শিদাবাদ
Image Credit : Getty

লটারিতে প্রৌঢ়ের কোটি টাকার পুরস্কার জেতা নিয়ে এখন সরগরম মুর্শিদাবাদ

মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সিজ গ্রামের বাসিন্দা ওয়াদ আলি শেখ লটারিতে কোটি টাকার পুরস্কার জিতেছেন।

510
সোমবার সন্ধেবেলা ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কাটার পরেই এল খুশির খবর
Image Credit : Getty

সোমবার সন্ধেবেলা ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কাটার পরেই এল খুশির খবর

সোমবার সন্ধেবেলা ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন এই প্রৌঢ়। এই টিকিটেই তিনি এক কোটি টাকার পুরস্কার জিতলেন।

610
১৯ বছর ধরে লটারির টিকিট কেটে খালি হাতে ফিরলেও হতাশ হয়ে পড়েননি এই প্রৌঢ়
Image Credit : Getty

১৯ বছর ধরে লটারির টিকিট কেটে খালি হাতে ফিরলেও হতাশ হয়ে পড়েননি এই প্রৌঢ়

টানা ১৯ বছর ধরে ক্রমাগত লটারির টিকিট কিনে গিয়েছেন এই প্রৌঢ়। কিন্তু এত বছর ধরে তিনি টাকার মুখ দেখতে পাননি। এবার এই প্রৌঢ়ের স্বপ্নপূরণ হল।

710
শ্রমিকের কাজ, ভটভটি চালিয়ে সংসারের ঘানি টেনেছেন, এবার সুখে থাকার আশায় ওয়াদ আলি শেখ
Image Credit : Getty

শ্রমিকের কাজ, ভটভটি চালিয়ে সংসারের ঘানি টেনেছেন, এবার সুখে থাকার আশায় ওয়াদ আলি শেখ

ওয়াদ আলি শেখ নামে এই প্রৌঢ় জীবনের শুরুতে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরবর্তীকালে তিনি এখন ভটভটি করে বিভিন্ন পণ্য বহন করেন। এভাবেই তিনি সংসার চালান। তাঁর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে এক ছেলে মারা গিয়েছেন। এক ছেলে হকার। মেয়ের বিয়ে দিয়েছেন এই প্রৌঢ়।

810
লটারিতে কোটি টাকার পুরস্কার জেতার পর এবার পাকা বাড়ি করতে চান এই প্রৌঢ়
Image Credit : Getty

লটারিতে কোটি টাকার পুরস্কার জেতার পর এবার পাকা বাড়ি করতে চান এই প্রৌঢ়

ওয়াদ আলি শেখ সপরিবারে জীর্ণ বাড়িতে থাকেন। এবার হাতে মোটা টাকা এলে তিনি জমি কিনতে চান এবং ভালো বাড়ি করতে চান। 

910
সব টাকা নিজের হাতে না রেখে ছেলে-মেয়েকেও ভাগ দিতে চান ওয়াদ আলি শেখ
Image Credit : Getty

সব টাকা নিজের হাতে না রেখে ছেলে-মেয়েকেও ভাগ দিতে চান ওয়াদ আলি শেখ

ওয়াদ আলি শেখ নামে এই প্রৌঢ় জানিয়েছেন, তিনি ছেলে-মেয়েকে লটারির পুরস্কারের টাকার ভাগ দিয়ে তাঁদের স্বনির্ভর করে তুলতে চান।

1010
লটারিতে কোটি টাকার পুরস্কার জিতে গ্রামে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন ওয়াদ আলি শেখ
Image Credit : Getty

লটারিতে কোটি টাকার পুরস্কার জিতে গ্রামে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন ওয়াদ আলি শেখ

এতদিন গরিব ওয়াদ আলি শেখ অবহেলিত ছিলেন। কিন্তু লটারিতে কোটি টাকার পুরস্কার জেতার পর তিনি গ্রামে সবার নজরে পড়ে গিয়েছেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Budget 2026 : SIP Calculator
Monthly Investment
₹
Expected Annual Return
%
Investment Duration
Yr
Recommended Stories
Recommended image1
Now Playing
Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
Recommended image2
Now Playing
Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Recommended image3
Now Playing
'এবারের বাজেট হাম্পটি ডাম্পটি বাজেট', নির্মলা সীতারামনকে ধুয়ে দিলেন মমতা
Recommended image4
SIR নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে মমতা, চাপ বাড়ছে ECI-এর ওপর
Recommended image5
Now Playing
Suvendu Adhikari: বাজেটে বাংলার প্রাপ্তি নিয়ে বড় দাবি করে কী বললেন শুভেন্দু অধিকারী! দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved