MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • SIR নিয়ে ৭টি নির্দেশ, ১৪ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশে তৎপর নির্বাচন কমিশন

SIR নিয়ে ৭টি নির্দেশ, ১৪ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশে তৎপর নির্বাচন কমিশন

SIR: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। কলকাতায় রয়েছে কমিশনের ফুলবেঞ্চ। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jan 31 2026, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বঙ্গে SIR
Image Credit : X

বঙ্গে SIR

বর্তমানে বঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে শুনানি প্রক্রিয়া চলছে। এই শুনানি প্রক্রিয়াতেও একাধিক অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপান্সির কারণে প্রচুর মানুষকে নোটিশ পাঠিয়েছে। তাতেই সন্দেহ তৈরি হয়েছে এই প্রচুর মানুষের শুনানি করার পরে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ত্রুটি মুক্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কিনা? কিন্তু নির্ধারিত দিনে কাজ শেষ করতে তৎপর কমিশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কমিশনের নির্দেশিকা
Image Credit : X

কমিশনের নির্দেশিকা

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্বাচন কমিশন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। নির্বাচন কমিশনের লক্ষ্য একটাই, নির্ধারিত সময় অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। অর্থাৎ নির্ধারিত সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে তৎপর কমিশন ।

Related Articles

Related image1
'হাজিরা দেওয়া ছাড়া উপায় নেই' SIR শুনানিতে ডাক পাওয়া নিয়ে প্রতিক্রিয়া মেহতাব হোসেনের
Related image2
TMC লেলিয়ে দিয়েছে CPM-কে, সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে কড়া কথা দিলীপ ঘোষের
36
সংশয়ে কমিশনের আধিকারিকরা
Image Credit : X

সংশয়ে কমিশনের আধিকারিকরা

তবে SIR-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁদের কথায়, যে পরিমাণ মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে, তাতে নির্ধারিত সময়ে, ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে কমিশন নির্দেশিকা জারি করে স্পষ্ট করে দিয়েছে ডেডলাইন মানতে তারা তৎপর।

46
কমিশনের নির্দেশিকাঃ
Image Credit : X

কমিশনের নির্দেশিকাঃ

  1. ৩১ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে শুনানির নোটিশ পাঠাতে হবে ভোটারদের। বিএলও-রা সেই নোটিশ পৌঁছে দেবেন ১ ফেব্রুয়ারি বিকেল ৫টায়। তারপর আর কোনও নোটিশ গ্রাহ্য করা হবে না।
  2. আগামী ৭ দিনের মধ্যে অর্থাৎ ৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানির যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
  3. ২ ফেব্রুয়ারির মধ্যে শুনানি কেন্দ্রে ভোটারদের হাজারির তথ্য টাঙাতে হবে।
  4. আগামী ২-৩ দিনের মধ্যে মাইক্রোঅবজারভারদের তুল নিতে হবে, তারা রোল অবজার্ভারদের কাজে সাহায্য করবেন।
  5. সিস্টেমে আপলোড হওয়া সমস্ত ডিজিটাল নথি, মাইক্রো অবজার্ভার ও রোল অবজার্ভার ইনপুট ও ERO/AERO-দের 'সুপার চেকিং' করতে হবে। এই তদারকি করবেন ডিইও, রোল অবজার্ভার, স্পেশাল রোল অবজার্ভার, সিইও।
  6. জেলা নির্বাচন আধিকারিকদের দায়িত্ব, কোনও নিময় ভাঙা না হয়, সব মামলার নিয়ম মেনে নিষ্পত্তি হয়।
  7. এসআইআর শুনানি শেষে সেই সংক্রান্ত তথ্য আপলোড করার পরে তা সুপার চেকিং করতে হবে ডিইও অথবা বিশেষ পর্যবেক্ষকদের।
56
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
Image Credit : Asianet News

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে। শুক্রবার রাজ্যে সিইও অফিসে এনিয়ে বৈঠক হয়েছে। এরপরই এসআইআর-এর কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজের সময়সীমা বেঁধে দিল কমিশন। প্রতিটি ধাপের কাজের জন্য নির্দিষ্ট সময়ও ঠিক করে দেওয়া হল।

66
SIR নিয়ে বিতর্ক
Image Credit : Asianet News

SIR নিয়ে বিতর্ক

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে প্রথম থেকেই বিতর্ক রয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস  এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে প্রথম থেকেই। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরাও একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে।  ডেডলাইনও পরিবর্তন করা হয়েছে। যদিও এবার নির্ধারিত দিলে তালিকা প্রকাশে অনড় নির্বাচন কমিশন। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: প্রতীক দ্বৈরথের মধ্যেই তৃণমূলের প্রার্থী ঘোষণা, আজ ঘোষণা হতে পারে ঋতব্রত শিবিরের
Recommended image2
Bypolls: নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Recommended image3
ভোট পরবর্তী হিংসা: সন্দেশখালিতে মাটি খুঁড়ে ময়না তদন্তের জন্য বার করা হল বিজেপি কর্মীর দেহ
Recommended image4
BSF Rescue: গঙ্গায় ডুবতে থাকা ১০ বাংলাদেশিকে বাঁচাল বিএসএফ, দলে এক মাসের শিশুও
Recommended image5
Madrasa Closed: মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য়!অনিয়মে বন্ধ ২৫২টি মাদ্রাসা, শোকজ ১০০টি
Related Stories
Recommended image1
'হাজিরা দেওয়া ছাড়া উপায় নেই' SIR শুনানিতে ডাক পাওয়া নিয়ে প্রতিক্রিয়া মেহতাব হোসেনের
Recommended image2
TMC লেলিয়ে দিয়েছে CPM-কে, সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে কড়া কথা দিলীপ ঘোষের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved