MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ছুটির দিনে হাওয়া বদল দক্ষিণবঙ্গের, চড়ল তাপমাত্রার পারদ, আর কতদিন থাকবে এইরকম আবহাওয়া?

ছুটির দিনে হাওয়া বদল দক্ষিণবঙ্গের, চড়ল তাপমাত্রার পারদ, আর কতদিন থাকবে এইরকম আবহাওয়া?

WB Winter Alerts: রবিবার ছুটির দিনে সকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা বঙ্গে। পৌষের শেষবেলায় আর কতটা নামবে পারদ? কী বলছে আলিপুর হাওয়া অফিস? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 04 2026, 07:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের আবহাওয়ার আপডেট

রবিবার ছুটির দিনে রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সামান্য তাপমাত্রা বাড়লেও একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাড়বে তাপমাত্রা
Image Credit : Getty

পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে পাঞ্জাব ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাব জম্মু-কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে পড়ছে। পাশাপাশি উত্তর ভারত ও সংলগ্ন এলাকায় সাব-ট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম সক্রিয় রয়েছে। উত্তর হরিয়ানা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে একটি অক্ষরেখা আবহাওয়ার এই পরিবর্তনে ভূমিকা রাখছে।

Related Articles

Related image1
'হাতে ডিগ্রি-পকেটে আরডিএক্স', নৈতিক মূল্যবোধহীন উচ্চশিক্ষা সমাজের জন্য বিপজ্জনক, দাবি রাজনাথের
Related image2
নেপালে ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, যাত্রী সহ নদীর ধারে ভেঙে পড়ল বিমান
35
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।  বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস। আগামীকালও কুয়াশার প্রভাব থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায়।

45
ফের পারদ পতনের আশঙ্কা
Image Credit : Getty

ফের পারদ পতনের আশঙ্কা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। রবিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে, এরপর দু-তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে। উইকেন্ডে কলকাতায় তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ পতনের আশঙ্কাও রয়েছে।

55
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন ও চটকপুরের মতো এলাকায় তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা দার্জিলিংয়ের হাই অলটিটিউড অঞ্চল দিয়ে অতিক্রম করার ফলে এই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রি এবং মালদা ও সংলগ্ন নিচের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC News: এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? গৃহযুদ্ধে নতুন অনুঘটক
Recommended image2
Amul Investment in West Bengal: রাজ্যে পালাবদলের পরেই শিল্প আসা শুরু, বিরাট বিনিয়োগ করতে চলেছে আমূল
Recommended image3
News Round Up: তৃণমূল ভেঙে চুরমার করার অভিযোগ থেকে ফিফা বিশ্বকাপ, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image4
TMC Vs TMC: বিধানসভায় সই জালিয়াতির বড় ধাক্কা! তৃণমূলী দ্বন্দ্বে পদ খোয়াতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়
Recommended image5
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ শুরু হতেই কড়া হল প্রশাসন, টার্গেট বেঁধে দিল রাজ্য সরকার
Related Stories
Recommended image1
'হাতে ডিগ্রি-পকেটে আরডিএক্স', নৈতিক মূল্যবোধহীন উচ্চশিক্ষা সমাজের জন্য বিপজ্জনক, দাবি রাজনাথের
Recommended image2
নেপালে ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, যাত্রী সহ নদীর ধারে ভেঙে পড়ল বিমান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved