MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • WB Sir: ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটার ইস্যুতে তৎপর নির্বাচন কমিশন, রাজ্যে আসছেন আরও জুডিশিয়াল অফিসার

WB Sir: ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটার ইস্যুতে তৎপর নির্বাচন কমিশন, রাজ্যে আসছেন আরও জুডিশিয়াল অফিসার

West Bengal Sir Update: রাজ্যে নির্দিষ্ট সময়ে ভোট কি না তা স্পষ্ট করলেন না সিইও মনোজ আগরওয়াল। যদিও তাঁর ইঙ্গিত ফুল বেঞ্চ চারটে রাজ্য ঘুরে ফেলেছে। এখানেও এসে প্রস্তুতি দেখবে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 07 2026, 08:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নির্বাচনের আগে ‘বিচারাধীন’ ভোটার ইস্যুতে তৎপর কমিশন
Image Credit : Asianet News

নির্বাচনের আগে ‘বিচারাধীন’ ভোটার ইস্যুতে তৎপর কমিশন

৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটার ইস্যুতে তৎপর কমিশন, ওড়িশা-ঝাড়খণ্ড থেকে আসছেন আরও ২০০ জুডিশিয়াল অফিসার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংক্রান্ত জট কাটাতে তৎপর নির্বাচন কমিশন। প্রায় ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নাম দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার আনা হচ্ছে রাজ্যে। কমিশন সূত্রে খবর, আগামী দু’দিনের মধ্যেই তাঁরা পশ্চিমবঙ্গে পৌঁছবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছে জাতীয় নির্বাচন কমিশন
Image Credit : Asianet News

কী বলছে জাতীয় নির্বাচন কমিশন

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে মোট প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অবস্থায় রয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬ লক্ষ নাম খতিয়ে দেখে নিষ্পত্তি করা হয়েছে। তবে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, নিষ্পত্তি মানেই যে সেই নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে— তা নয়। প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যাঁদের দাবি বৈধ বলে প্রমাণিত হবে, শুধুমাত্র তাঁদের নামই চূড়ান্ত তালিকায় রাখা হবে।

Related Articles

Related image1
India On Iran: ইরান-ইজরায়েল, আমেরিকার সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, রেশন নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের
Related image2
Dilip Ghosh: 'হাই রিস্ক জোনে আছেন উনি', হুমায়ুনের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
35
এখন রাজ্যে কতজন জুডিশিয়াল অফিসার রয়েছেন?
Image Credit : X

এখন রাজ্যে কতজন জুডিশিয়াল অফিসার রয়েছেন?

সূত্রের খবর, এখন রাজ্যে প্রায় ৫০৫ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন। কিন্তু কাজের চাপ অত্যন্ত বেশি হওয়ায় প্রতিবেশী দুই রাজ্য থেকে অতিরিক্ত ২০০ জন অফিসারকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের লক্ষ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই যতটা সম্ভব এই জট কাটিয়ে ফেলা। জানা গিয়েছে, ভিনরাজ্য থেকে আসা এই অফিসারদের মূলত দক্ষিণবঙ্গের আটটি জেলায় মোতায়েন করা হবে। জেলাগুলি হল— উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম এবং নদিয়া।

45
সুপ্রিম নির্দেশে অনড় কমিশন
Image Credit : Election Commission of India

সুপ্রিম নির্দেশে অনড় কমিশন

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার আওতায় এই যাচাইয়ের কাজ চলছে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এই পর্যায়ে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, যার মধ্যেই এই বিচারাধীন। 

55
বিচারাধীন নামগুলির অন্তর্ভুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে?
Image Credit : Getty

বিচারাধীন নামগুলির অন্তর্ভুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে?

এই বিচারাধীন নামগুলি অন্তর্ভুক্ত থাকলেও সেগুলির চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এই বিপুল সংখ্যক ভোটারের নাম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যে নির্বাচন করা যাবে না— এই দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় শুক্রবার কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Agnimitra Paul: ফুটপাতে স্টোভ জ্বালিয়ে দুধ গরম! দেখেই চটে গেলেন অগ্নিমিত্রা, তারপর যা করলেন
Recommended image2
হলুদ বোর্ড ফাঁকা, তবুও থামে ট্রেন! পশ্চিমবঙ্গেই রয়েছে ভারতের একমাত্র নামহীন রেলস্টেশন
Recommended image3
Ambuja Neotia Exhibition: অম্বুজা নেওটিয়া গ্রুপের উদ্যোগে শুরু হল তৃতীয় বি. ভি. দোশি স্মারক প্রদর্শনী, অপরুপ শিল্পের ছোঁয়া
Recommended image4
Annapurna Yojana: ৯২ লক্ষ অযোগ্য মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে মাসিক ১৫০০ টাকা! তাই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এই নিয়ম আনল সরকার
Recommended image5
Now Playing
'যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই', হুঙ্কার শুভেন্দু অধিকারীর
Related Stories
Recommended image1
India On Iran: ইরান-ইজরায়েল, আমেরিকার সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, রেশন নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের
Recommended image2
Dilip Ghosh: 'হাই রিস্ক জোনে আছেন উনি', হুমায়ুনের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved