MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Traffic Rules: হেলমেট থেকে লাইসেন্স, কোন ট্রাফিক নিয়ম ভাঙলে কত ফাইন? রইল লিস্ট

Traffic Rules: হেলমেট থেকে লাইসেন্স, কোন ট্রাফিক নিয়ম ভাঙলে কত ফাইন? রইল লিস্ট

রাজ্যে নতুন সরকার গঠনের পরে কড়া হয়েছে ট্রাফিক আইন। চলছে ধরপাকড়। দেদার কাটা হচ্ছে জরিমানার চালান। তবে, অনেকেই ট্রাফিক আইন ভাল করে জানেন না। আমাদের দেশে এনিয়ে সচেতনতা খুবই কম। তাই অনেক সময় আইন না জানার কারণেই সমস্যা দেখা দেয়।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 30 2026, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : X/Shahnawazreport

রাজ্যে নতুন সরকার গঠনের পরে কড়া হয়েছে ট্রাফিক আইন। চলছে ধরপাকড়। দেদার কাটা হচ্ছে জরিমানার চালান। তবে, অনেকেই ট্রাফিক আইন ভাল করে জানেন না। আমাদের দেশে এনিয়ে সচেতনতা খুবই কম। তাই অনেক সময় আইন না জানার কারণেই সমস্যা দেখা দেয়। চলুন জেনে নেওয়া যাক, কোন নিয়ম না মানসে 0কত টাকা জরিমানা দিতে হয়, কী কী শাস্তি পেতে হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গে গাড়ি চালানোর মূল নিয়ম ও আইন ১৯৮৮ সালের কেন্দ্রীয় মোটরযান আইন এবং রাজ্য পরিবহন দফতরের নিয়ম দ্বারা পরিচালিত। সড়ক নিরাপত্তা ও জরিমানা এড়াতে প্রতিটি চালককে বৈধ লাইসেন্স, ট্রাফিক সিগন্যাল ও নির্দিষ্ট গতিসীমা মেনে চলতে হবে। হেলমেট না পরে বাইক চালালে ৫০০ টাকা জরিমানা, সঙ্গে প্রয়োজন বুঝলে ৩ মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। ঠিক তেমনই সিটবেল্ট না বেঁধে গাড়ি চালালেও জরিমানা দিতে হবে ৫০০ টাকা।

36
Image Credit : Gemini AI

ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারলে সরাসরি ৫,০০০ টাকা জরিমানা নেওয়ার বিধান রয়েছে। গাড়ির মালিকানা সংক্রান্ত অন্য কাগজপত্র না দেখাতে পারলে ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পলিউশন সার্টিফিকেট না দেখাতে পারলে ২০০০-৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ইনস্যুরেন্স না থাকলে ২০০০ টাকা জরিমানার সঙ্গে ৩ মাসের জেল হতে পারে। মোবাইল ফোন ব্যবহার করতে করতে গাড়ি চালালে প্রথমবারের জন্য ১,০০০ টাকা জরিমানা হবে। দ্বিতীয়বার একই অপরাধে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

46
Image Credit : SM

অতিরিক্ত গতিতে গাড়ি চালালে হালকা গাড়ির ক্ষেত্রে ১০০০ টাকা জরিমানা ও ভারী গাড়ির ক্ষেত্রে ২০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। মদ খেয়ে বা বিপজ্জনকভাবে গাড়ি চালালে অপরাধের তীব্রতা অনুসারে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ট্রাফিক সিগন্যাল অমান্য করলে ৫০০-১০০০ টাকা জরিমানা হতে পারে। বাইকে দু’জনের অধিক কেউ থাকলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

56
Image Credit : Freepik

বয়স আঠারো পূর্ণ হওয়ার আগেই গাড়ি চালালে গাড়ির মালিকের ২৫,০০০ টাকা জরিমানা সহ ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। গাড়ির রেজিস্ট্রেশন ১২ মাসের জন্য বাতিল হতে পারে। ১৮ বছরের নীচে কোনও ব্যক্তি গাড়ি চালানোর অপরাধে একবার ধরা পড়লে ওই নাবালক ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত কোনও লাইসেন্স পাবে না। এছাড়া মডিফায়েড সাইলেন্সর বা উচ্চমাত্রার হর্ন ব্যবহার করলে ৫০০০-১০,০০০ টাকা জরিমানার ফরমান রয়েছে। ত্রুটিপূর্ণ বা ফ্যান্সি নম্বর প্লেট থাকলে ৫০০০ টাকা জরিমানার নিয়ম রয়েছে।

66
Image Credit : Asianet News

রাস্তায় বেরলে সঙ্গে রাখুন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনস্যুরেন্সের কাগজপত্র, গাড়িতে থার্ড-পার্টি মোটর বিমা থাকা বাধ্যতামূলক। এছাড়া গাড়ির ধোঁয়া পরীক্ষার সার্টিফিকেটও সঙ্গে রাখুন। সবসময় জেব্রা ক্রসিংয়ে পথচারী দেখলেই গাড়ি থামাতে হবে। অকারণে হর্ন বাজিয়ে পথচারীকে বিভ্রান্ত করলেও শাস্তির বিধান রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Dilip Ghosh: রাখি পরে গান শুনে নেপাল নিয়ে বড় বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের
Recommended image2
Now Playing
Murshidabad News: বিপদসীমার ওপর গঙ্গা! ফরাক্কা ব্যারেজে আশঙ্কা নিয়ে বড় কথা বলল কর্তৃপক্ষ
Recommended image3
Rakhi: ভবানীপুরে রাখি উৎসবের সূচনা করলেন শুভেন্দু, রাখির উৎসবে দিলীপ-সুকান্ত
Recommended image4
Durga Puja: দুর্গা পুজোর মণ্ডপ চত্ত্বরে আমিষ খাবার আর নয়! কমিটিগুলিকে আর্জি VHP-র
Recommended image5
Ayushman Bharat Card: এই নথি ছাড়া করা যাবে না আবেদন, আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved