MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জারি লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কতদিন বজায় থাকবে ভ্যাপসা গরম?

West Bengal Weather: পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জারি লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কতদিন বজায় থাকবে ভ্যাপসা গরম?

West Bengal Weather: সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। খাতায় কলমে আষাঢ় মাস হলেও তাপের যা অবস্থা তাতে যেন ভরা জৈষ্ঠ্য মাস। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 23 2026, 12:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Gemini

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট?
Image Credit : X

দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট?

দক্ষিণবঙ্গের আবহাওয়া:- বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার দাপট উত্তরবঙ্গের মতো অতি ভারী বৃষ্টি না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। ২২ থেকে ২৩ জুন দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায়।

Related Articles

Related image1
Sabyasachi Dutta: ২০২২ সালের পর ২০২৬! আরও এক প্রাক্তন TMC বিধায়কের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার তাল-তাল সোনা
Related image2
Annapurna Yoyona: এখনও ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? স্ট্যাটাস চেক করে জানুন আপডেট
36
 কবে থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল?
Image Credit : Gemini

কবে থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল?

২৪ থেকে ২৮ জুনের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

46
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
Image Credit : chatgpt

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি (সর্বোচ্চ ৬০ কিমি) বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের  সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

56
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : chatgpt

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। সঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সূত্রের খবর, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে- জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী (৭-২০ সেমি) বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে।

66
ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস
Image Credit : AI

ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস

উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি:- একটানা ভারী বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ধস (Landslide) নামতে পারে। এছাড়া তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাকের মতো উত্তরবঙ্গের প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকাগুলিতে জল জমতে পারে এবং দৃশ্যমানতা কমে গিয়ে যান চলাচল ব্যাহত হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Recommended image2
Nandigram ByElection: উপনির্বাচনে শুভেন্দুর গড়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান, পুরোনোতেই ভরসা মমতার
Recommended image3
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image4
Nabanna New Holiday List: বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদল, নতুন হলিডে লিস্ট জারি হল নবান্নে, কবে মিলবে ছুটি?
Recommended image5
Now Playing
TMC Symbol Row: জোড়াফুল প্রতীক কোন তৃণমূল পাবে? কালীঘাট না ঋতব্রত? ১৬ সেপ্টেম্বরের শুনানি নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Related Stories
Recommended image1
Sabyasachi Dutta: ২০২২ সালের পর ২০২৬! আরও এক প্রাক্তন TMC বিধায়কের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার তাল-তাল সোনা
Recommended image2
Annapurna Yoyona: এখনও ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? স্ট্যাটাস চেক করে জানুন আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved