MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট

Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় নতুন করে পরিবর্তন এসেছে। নিম্নচাপের প্রভাবে বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া হতে পারে। আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 26 2026, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় নতুন করে পরিবর্তন এসেছে। নিম্নচাপের প্রভাবে বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া হতে পারে। আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে। আগামী কয়েকদিন রাজ্যে বর্ষার প্রভাব বজায় থাকবে। ফলে কলকাতা-সহ বিভিন্ন জেলায় আচমকা বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

36
Image Credit : Getty

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দমকা হাওয়া বইতে পারে। হতে পারে বজ্রপাতও। শুক্র এবং শনিবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। রবিবারও উপকূলীয় দুই জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বর্ষণ হতে পারে।

46
Image Credit : Getty

উত্তরবঙ্গে পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি সক্রিয়। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জেরে স্থানীয়ভাবে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

56
Image Credit : Getty

শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে।

66
Image Credit : ANI

কলকাতায় বুধবার আকাশ মূলত মেঘলা থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা আপাতত কিছুটা কমলেও বৃষ্টি পুরোপুরি থামছে না। উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আচমকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ থেকে সতর্ক থাকার পরামর্শ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Sandeshkhali Chaos: সন্দেশখালিতে আবার ধুন্ধুমার! শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে 'ডিম থেরাপি', দৌড়ে পুলিশ ফাঁড়িতে আশ্রয়!
Recommended image2
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image3
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image4
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Recommended image5
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved