বুধবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুন হয়েছেন। এই ঘটনায় শুভেন্দু অধিকারী তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই হত্যাকাণ্ডের নিন্দা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

বুধবার রাতে খুন হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনায় অভিযোগের তীর গিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও এরই মধ্যে এই ঘটনার নিন্দা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাদের পক্ষ থেকে সমাজ মাধ্যমে একটি বিশেষ পোস্ট করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সিবিআই তদন্ত চেয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমরা আজ রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি, গত তিন দিনে আদর্শ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও বিজেপির দুষ্কৃতীদের হাতে নির্বাচন পরবর্তী হিংসায় আরও তিনজন তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক।’ এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে তারা। লেখা হয়েছে, আমরা এই ঘটনায় কঠোরতম পদক্ষেপের দাবি জানাচ্ছি। এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হওয়া উচিত। তাতে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনে আওতায় আনা সম্ভব হবে। গণতন্ত্রে হিংসা ও রাজনৈতিক খুনের কোনও জায়গা নেই। দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।

গত কয়েক দিন ধরে রীতিমতো রেইকি করে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে। বুধবার রাতে হাসপাতালের বাইরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের দাবি, এই খুন পরিকল্পিত। শুভেন্দু অধিকারী বলেন, ''পুলিশ জানিয়েছে বেশকিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলি থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে।'' তিনি আরও বলেন, ''১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলেছে। বুধবারই খড়দহে বোমা, বরাহনগরে ছুরি ও বসিরহাটে গুলিতে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা।''

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড সর্বত্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কোন কারণে খুন করা হল তাঁকে তা নিয়ে চলছে তদন্ত। 

Scroll to load tweet…