Suvendu Adhikari will be the new Chief Minister of Bengal: শুভেন্দু অধিকারীই হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। এছাড়াও দুজন উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন। একজন হলেন অগ্নিমিত্রা পাল। অন্য়জন দিলীপ ঘোষ। শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই  বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এশিয়ানেটের হাতে বাংলার প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার তালিকা। শনিবার সকালেই ব্রিগেডে প্রথম বিজেপি সরকার শপথ নেবে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে কালই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল ১১টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছান দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে নিউটাউনের হোটেলে ফিরে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে সেখানে একান্তে বৈঠক করেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিকেলে নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হয় এই বৈঠক থেকেই। শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে একাধিক উপ মুখ্যমন্ত্রী থাকার নজির আছে। এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেউ উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন দুজন।

এশিয়ানেট বাংলার হাতে যে তালিকা এসেছে, তাতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীই হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। এছাড়াও দুজন উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন। একজন হলেন অগ্নিমিত্রা পাল। অন্য়জন দিলীপ ঘোষ।

বিভাগীয় মন্ত্রী

  • কৃষি বিপণন-কৌশিক চৌধুরী
  • কৃষি মন্ত্রী-কৌশিক চৌধুরী
  • প্রাণী সম্পদ উন্নয়ন-শুক্রা মুন্ডা
  • অনগ্রসর শ্রেণি কল্যাণ-মামনি বাউরি
  • উপভোক্তা বিষয়ক- শঙ্কর চট্টোপাধ্যায়
  • সমবায়-সুব্রত কবিরাজ
  • কারা প্রশাসন- সজল ঘোষ
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স-রেখা পাত্র
  • পরিবেশ-অমিয় কিস্কু
  • অর্থ- স্বপন দাশগুপ্ত
  • খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন — গোপাল চন্দ্র সাহা
  • বন — অমিয় কিস্কু
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ — ড. ইন্দ্রনীল খান
  • উচ্চশিক্ষা — শঙ্কর ঘোষ
  • স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক — শুভেন্দু অধিকারী
  • আবাসন — রূপা গঙ্গোপাধ্য়ায়
  • শিল্প, বাণিজ্য ও উদ্যোগ — অগ্নিমিত্রা পাল
  • তথ্য ও সংস্কৃতি বিষয়ক — ধ্রুব সাহা
  • তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স — অগ্নিমিত্রা পাল
  • সেচ ও জলপথ — দিব্যেন্দু অধিকারী
  • বিচার বিভাগ — কৌস্তভ বাগচী
  • শ্রম — অজয় ​​কুমার পোদ্দার
  • ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন — শুভেন্দু অধিকারী
  • আইন ​​— কৌস্তভ বাগচী
  • গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা — শঙ্কর ঘোষ
  • ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র — অজয় ​​কুমার পোদ্দার
  • সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা — ভারত কুমার ঝাওয়ার
  • অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তি উৎস — লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই
  • উত্তরবঙ্গ উন্নয়ন — নিশীথ প্রামাণিক
  • পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন — দিলীপ ঘোষ
  • সংসদীয় বিষয়ক — কৌস্তভ বাগচী
  • পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক — দিলীপ ঘোষ
  • কর্মী ও প্রশাসনিক সংস্কার — শুভেন্দু অধিকারী
  • পরিকল্পনা ও পরিসংখ্যান — স্বপন দাশগুপ্ত
  • বিদ্যুৎ — লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই
  • কর্মসূচি পর্যবেক্ষণ — শুভেন্দু অধিকারী
  • রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন — অগ্নিমিত্রা পাল
  • জনস্বাস্থ্য কারিগরি — হরেকৃষ্ণ বেরা
  • পূর্ত — চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়
  • বিদ্যালয় শিক্ষা — শঙ্কর ঘোষ
  • বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি — পীযূষ কানোরিয়া
  • স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি — চন্দনা বাউড়ি
  • সুন্দরবন বিষয়ক — সুমন্ত মণ্ডল
  • কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন — পীযূষ কানোরিয়া
  • পর্যটন — ধ্রুব সাহা
  • পরিবহন — দিব্যেন্দু অধিকারী
  • আদিবাসী উন্নয়ন — ক্ষুদিরাম টুডু
  • নগর উন্নয়ন ও পৌর বিষয়ক — রূপা গঙ্গোপাধ্যায়
  • জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন — হরেকৃষ্ণ বেরা
  • নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ — চন্দনা বাউড়ি
  • যুব পরিষেবা ও ক্রীড়া-অশোক দিন্দা

স্পিকার ও ডেপুটি স্পিকার

  • স্পিকার-রাহুল সিনহা
  • ডেপুটি স্পিকার-তাপস রায়