বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘিরে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। আভাস পাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে…

বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘিরে উত্তেজনা ক্রমেই তুঙ্গে। বিভিন্ন আসনে বিজেপির এগিয়ে থাকার খবর সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা—বিজেপি জিতলে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইতিমধ্যেই বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির মুখ নিয়ে মন্তব্য করেছেন অমিত শাহ। সাংবাদিকবাদিকদের “বহিরাগত” ইস্যু নিয়ে মমতার বক্তব্যকে ‘গুজব’ বলে দাবি করে শাহ স্পষ্ট জানান, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী হবেন এমন একজন ব্যক্তি, যাঁর জন্ম ও বেড়ে ওঠা এই রাজ্যেই।

শাহ বলেন, “আমি দিদিকে বলতে চাই, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তিনি, যার জন্ম এই বাংলায়, যিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষায় কথা বলতে পারেন। বিজেপি কোনও বহিরাগতকে মুখ্যমন্ত্রী করবে না।”

এখানেই থেমে থাকেননি তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে নিশানা করে কটাক্ষ করে বলেন, ফল ঘোষণার পর তিনি আর ক্ষমতায় থাকবেন না। “শুধু আপনার ভাইপো থাকবেন না; মুখ্যমন্ত্রী হবেন একজন বিজেপি কর্মী,”—এমন মন্তব্যও করেন শাহ। 

তাই কোনও হিন্দিভাষী যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন না তা স্পষ্ট করে দিয়েছেন শাহ। তবে কে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হবেন তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি।

এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী মুখ কে হতে পারেন, তা নিয়ে চলছে নানা জল্পনা।