MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Yuva Shakti Varosa Card: জুন থেকে মিলবে ৩০০০ টাকা বেকার ভাতা, অনলাইনে যুবশক্তি কার্ডে আবেদনের শেষদিন কবে?

Yuva Shakti Varosa Card: জুন থেকে মিলবে ৩০০০ টাকা বেকার ভাতা, অনলাইনে যুবশক্তি কার্ডে আবেদনের শেষদিন কবে?

নতুন বিজেপি সরকার বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার যুবশক্তি প্রকল্প চালু করছে। ১ জুন থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু। কবে 'যুবশক্তি ভরসা কার্ড'-এর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে?

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 16 2026, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই বেকার যুবক-যুবতীদের মাসিক ৩ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। আর ক্ষমতায় আসার পরই এই ভাতা নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। ঘোষণা করা হয়েছে ১ জুন থেকে মিলবে মাসিক ৩ হাজার টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশম শ্রেণী উত্তীর্ণদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসে দেড় হাজার টাকা করে দেওয়া শুরু করেছিল। এর বদলে বিজেপি সরকার মাসে ৩ হাজার করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করে। তেমনই আবার দ্রুত কর্মসংস্থান করার প্রতিশ্রুতিও জানায়।

Related Articles

Related image1
যুবশক্তি ভরসা কার্ড ২০২৬: প্রতি মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা পেতে কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত
Related image2
Yuvashakti Money: জুনেও ঢুকবে না যুবশক্তি প্রকল্পের টাকা, নেই কোনও আপডেট! কী বলছে রাজ্য সরকার?
37
Image Credit : ANI

এদিকে মমতা সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্য়ে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো নানান প্রকল্প। এই ভাতাগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার। যা ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেতেন। এই সকল ভাতা চালু করার সময় ৫০০ টাকা দেওয়া হত। পরে এই ভাতা বেড়ে হয় ১০০০ টাকা। আর চলতি ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ১৫০০ টাকা। ফেব্রুয়ারিতে এই ভাতার পরিমাণ বৃদ্ধির সঙ্গে তৃণমূল সরকার বেকার ভাতা চালু করেছিলেন।

47
Image Credit : X

এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে যুবশক্তি প্রকল্পের কথা ঘোষণা করেছিল। মাসে মাসে ৩ হাজার করে বেকার যুবক-যুবতিদের দেওয়ার কথা বলা হয়েছিল। জানা যাচ্ছে ১ জুন থেকে মিলবে এই যুবশক্তি প্রকল্পের টাকা। এখন প্রশ্ন হল তাহলে আবেদন করবেন কি করে? কোথায় মিলবে ভাতার ফর্ম?

57
Image Credit : X

সদ্য এক মন্ত্রী জানান, শীঘ্রই অনলাইনে যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য ব্যবস্থা করা হবে। এতে ভাতা বিতরণ প্রক্রিয়ায় আসবে স্বচ্ছতা। এখনও পর্যন্ত নতুন ফর্ম বিলি করা হয়নি। যারা এতদিন যুবসাথী পেতেন তারা আপাতত পাবেন এই ভাতা। তারপর ফের হবে যাচাই প্রক্রিয়া। তখন অযোগ্যদের বাদ দেওয়া হবে। আর সেই সময়ই নতুন আবেদনের সুযোগ দেওয়া হবে বলে অনুমান।

67
Image Credit : X

এদিকে যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে হলে সবার আগে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০-র মধ্যে। দশম বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে। আর বেকার হওয়া অবশ্যক। সেই সঙ্গে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্টার করতে হবে।

77
Image Credit : AI

আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর, ব্যাঙ্কের পাশ বই-র প্রথম পাতার জেরক্স জমা দিতে হবে আবেদন করতে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Recommended image2
Now Playing
৩০ হাজার টাকা করে ট্রান্সফার রাজ্যের... নন্দীগ্রামে দাঁড়িয়ে বড় ঘোষণা CM Suvendu Adhikari-র
Recommended image3
Now Playing
নেপাল থেকে UP-তে ভেসে এল আরও ১৩ দেহ, অচেনা মানুষের শেষ ঠিকানা কুশীনগর
Recommended image4
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image5
Durga Puja School Holiday: দুর্গাপুজোয় একটানা লম্বা ছুটি স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের
Related Stories
Recommended image1
যুবশক্তি ভরসা কার্ড ২০২৬: প্রতি মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা পেতে কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত
Recommended image2
Yuvashakti Money: জুনেও ঢুকবে না যুবশক্তি প্রকল্পের টাকা, নেই কোনও আপডেট! কী বলছে রাজ্য সরকার?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved