চিনে নিন এই চার রাশিকে, এরা সব জিনিসে Negativity-র গন্ধ পান, এদের থেকে সাবধান

Published : Jun 04, 2022, 01:33 PM IST
চিনে নিন এই চার রাশিকে, এরা সব জিনিসে Negativity-র গন্ধ পান, এদের থেকে সাবধান

সংক্ষিপ্ত

রাশি চক্রের প্রতিটি রাশির একে অপরের সঙ্গে তফাৎ রয়েছে বিস্তর। আজ রইল এমনই চার রাশির কথা। সব ক্ষেত্রে এরা নেগেটিভিটি খুঁজতে পছন্দ করেন। এরা যাই দেখেনে, তাতেই নেতিবাচক কিছু খোঁজেন। জেনে নিন এই তালিকায় কে কে রয়েছে। 

রাশি চক্রে উল্লেখ আছে ১২টি রাশির কথা। শাস্ত্র মতে, জন্ম সময়ের নিরিখে ব্যক্তির রাশি বিচার করা হয়। প্রতিটি রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে ব্যক্তির মানসিকতার সঙ্গে তফাৎ রয়েছে বিস্তর। রাশি চক্রের প্রতিটি রাশির একে অপরের সঙ্গে তফাৎ রয়েছে বিস্তর। আজ রইল এমনই চার রাশির কথা। সব ক্ষেত্রে এরা নেগেটিভিটি খুঁজতে পছন্দ করেন। এরা যাই দেখেনে, তাতেই নেতিবাচক কিছু খোঁজেন। জেনে নিন এই তালিকায় কে কে রয়েছে। 

বৃশ্চিক রাশি- রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন। এরা খুব বুদ্ধিমান হন। তবে, এদের একটি খারাপ স্বভাব সকলের থেকে এদের আলাদা করে থাকে। এরা সব জিনিসের মধ্যে নেগেটিভিটি-র গন্ধ পান। এরা সব জিনিসের খুঁত ধরেন। সব কাজে ভুল খুঁজতে এদের ভালো লাগে। এই কারণে এরা শান্তি পান না কিছুতেই। 

মকর রাশি- রাশি চক্রের দশম রাশি হল মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। বৃশ্চিকের সঙ্গে এদের একটি স্বভাবের বিস্তর মিল। এরা সব কিছুতেই ভুল খুঁজে পান। সব ভালোর মধ্যে খারাপ খোঁজাটা এদের স্বভাব। এদের এই স্বভাব থেকে সতর্ক থাকুন। আপনি সমস্যায় পড়তে পারেন।  
 
কর্কট রাশি- রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা ভাবপ্রবণ, রোম্যান্টিক স্বভাবের মানুষ হন। এরা আদর্শবাদী হন। তবে, এদের একটি বাজে স্বভাব সকলের থেকে এদের আলাদা করে। এরা সব জিনিসে ভুল খুঁজে পান। কেউ এদের জন্য মন থেকে কিছু করলেও এরা মনে করেন তাতে কোনও খারাপ স্বার্থ আছে। 

মীন রাশি- রাশি চক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েরা স্বভাবে শান্ত হন। তবে, এদের মনে সারাক্ষণ নেতিবাচক চিন্তা ঘোরা ফেরা করে। এরা মনে করেন সব কিছুর মধ্যে খারাপ আছে। সে কারণে সেই খারাপটা এরা খুঁজতে পছন্দ করেন। এই রাশির ছেলে মেয়েদের এই স্বভাবে বিরক্ত হন সকলে। এর সব জিনিসে নিজেদের অস্বাস্থ্যকর মনোভাব ব্যক্ত করে থাকেন। চিনে নিন এই চার রাশিকে, এদের সব জিনিসে Negativity-র গন্ধ পান।

আরও পড়ুন- খুবই চাপা স্বভাবের মানুষ হন এরা, হাজার সমস্যায় থাকলেও তা মুখ ফুটে বলেন না

আরও পড়ুন- শঙ্খ বাজানোর অনেক উপকারিতা আছে, জানলে আপনিও অবাক হবেন

আরও পড়ুন- জুন মাসে প্রতিটি রাশিকে থাকতে হবে খুব সাবধান, এই ৫ টি গ্রহের হবে রাশি পরিবর্তন 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল