Vastu Tips: আর্থিক অনটন দূর করতে মাটির জিনিস কিনুন, জেনে নিন বাস্তু মত কীভাবে আর্থিক দুর্ভোগ কাটবে

Published : Dec 05, 2021, 01:09 PM ISTUpdated : Dec 05, 2021, 01:12 PM IST
Vastu Tips: আর্থিক অনটন দূর করতে মাটির জিনিস কিনুন, জেনে নিন বাস্তু মত কীভাবে আর্থিক দুর্ভোগ কাটবে

সংক্ষিপ্ত

আর্থিক অভাব (Financial Problems) দূর হবে মাটির দ্রব্য দিয়ে। শাস্ত্র মতে উপকার পেতে ছোট কয়টি জিনিস কিনতে পারেন। বাস্তু মতে, কয়টি মাটির জিনিস আপনার সংসারে শান্তি এনে দেবে। সঙ্গে দূর করবে সকল দুর্ভোগ। 

বাস্তু শাস্ত্রের (Vastu Shastra) ওপর মানুষের দৃঢ় বিশ্বাস ও আস্থা ক্রমে বাড়ছে। এই বাস্তু মত মেনে অনেকেই অনেক সমস্যা কাটিয়ে উঠেছেন। শাস্ত্রে শারীরিক জটিলতা, আর্থিক অভাব থেকে চাকরি ক্ষেত্রে সমস্যা- সকল সমস্যার (Problems) উপায় বর্ণিত আছে। এই টোটকা মেনে চলতে গেলে তেমন অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। ছোট ছোট জিনিসেই উপকার পেতে পারেন। বাস্তুতে যেমন ঘরের কোন দিকে কী রাখবেন তা বলা আছে, তেমনই বলা আছে কী কিনলে উপকার হবে। বাস্তুশাস্ত্রে মাটির জিনিসের বিশাল ভূমিকা আছে। আর্থিক অভাব (Financial Problems) দূর হবে মাটির দ্রব্য দিয়ে। শাস্ত্র মতে উপকার পেতে ছোট কয়টি জিনিস কিনতে পারেন। বাস্তু মতে, কয়টি মাটির জিনিস আপনার সংসারে শান্তি এনে দেবে। সঙ্গে দূর করবে সকল দুর্ভোগ। 

রাখতে পারেন একটি ছোট মাটির কলসী। মাটির কলসী করে জল ভরে ঘরে রাখুন। এতে ঘরের সকল নেগেটিভিটি দূর হবে। এই পাত্রের গুণে আর্থিক অভাব দূর হবে। শাস্ত্র মতে, বাড়িতে ভুল দিকে ভুল জিনিস রাখলে তা থেকে নেগেটিভ এনার্জি (Negative Energy) তৈরি হয়। আর এই নেগেটিভ এনার্জি সকল শুভ কাজে বাধা দেয়। তাই খেয়াল রাখুন বাড়িতে যেন ব্স্তুদোষ (Vastu Dosh) তৈরি না হয়। তাই কলসি বা জগ ভর্তি জল রাখুন। এতে উপকৃত হবেন। 

আরও পড়ুন: Vastu Tips: বাড়ির পূর্ব দিকের মেঝেতে এই রং করুন, বাস্তু মতে মেঝের রং সংসারে উন্নতি ঘটাবে

আরও পড়ুন: Vastu Tips: সংসারে দুর্ভোগ কাটাতে বাড়ির ছাদ বানান পিরামিড আকৃতির, জেনে নিন বাস্তু মত

ঘর সাজাতে মাটির মূর্তি বা পুতুল ব্যবহার করুন। মাটির তৈরি জিনিস সকল দুর্ভোগ কাটাবে। আর্থিক অনটন দূর হবে মাটির তৈরি মূর্তি বা পুতুলের গুণে। বাড়ির উত্তর-পূর্ব কোণে মাটির জিনিস রাখুন। শাস্ত্র (Vastu) মতে, যেহেতু  উত্তর পূর্বকে শুভ মনে করা হয়, তাই এই স্থানে সঠিক জিনিস রাখা প্রয়োজন। এমনকী, বাস্তু শাস্ত্রে উল্লেখ আছে যে, এই উত্তর পূর্ব কোণা কখনও অন্ধকার রাখবেন না।

কিনতে পারেন মাটির প্রদীপ। মাটির তৈরি প্রদীপ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। দেবতার আসনের সামনে মাটির প্রদীপ রাখুন। দেখবে সকল আর্থিক বাধা দূর হবে। অনেক সময় বহু প্রচেষ্টা সত্ত্বেও সংসারে আর্থিক অনটন (Financial Problems) লেগে থাকে। কোনও না কোনও খাতে জলের মতো অর্থ খরচ হয়। সংসারে আর্থিক টানাপোড়েন লেগেই থাকে। পাওনা টাকা আদায় করতে নানা রকম সমস্যা হয়। এমন সমস্যার মধ্যে দিয়ে গেলে এই কয়টি টিপস মেনে চলুন। উপকার পাবেন।  

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল