Capricorn Monthly Horoscope: নতুন বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর

Published : Jan 13, 2022, 10:10 AM IST
Capricorn Monthly Horoscope: নতুন বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস জানুয়ারি। পাশাপাশি রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। 
রাশিচক্রের দশম রাশি মকরএই রাশির অধিকর্তা গ্রহ শনি। অকাল বার্ধক্যের একটি ছাপ প্রায়ই এদের চেহারায় দেখা যায়। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভালবাসে। এরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রম বিমুখ হয়। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। তবে শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসিনতা ভাব এদের চরিত্রের বিশেষ লক্ষণ। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। এরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকে। জাতকের আকস্মিক অর্থ প্রাপ্তি হতে পারে। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

জানুয়ারি মাসে মকর রাশির প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। 

আরও পড়ুন- Cancer Monthly Horoscope: নতুন বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর

আরও পড়ুন- Chanakya Niti: এই ৫ গুণের অধিকারী মহিলারা প্রতিটি ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে

আরও পড়ুন- রান্নাঘরে এই জিনিস পড়ে যাওয়া অত্যন্ত অশুভ, জেনে নিন এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি

আরও পড়ুন- Vastu Tips: বাড়িতে কখনোই হবে না অর্থের অভাব, যদি মেনে চলেন বাস্তুর এই নিয়মগুলো

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল