মোবাইল-ই এদের দুনিয়া, এই চার রাশি সব থেকে বেশি মোবাইল ঘাঁটেন, রইল জ্য়োতিষ মত

Published : Jul 08, 2022, 03:02 PM IST
মোবাইল-ই এদের দুনিয়া, এই চার রাশি সব থেকে বেশি মোবাইল ঘাঁটেন, রইল জ্য়োতিষ মত

সংক্ষিপ্ত

জানেন কি কে কতটা মোবাইল ঘাঁটতে পছন্দ করেন তা বোঝা যায় ব্যক্তির রাশি দেখে? শাস্ত্রে রয়েছে এমন কথাই। কে কতক্ষণ মোবাইল ঘাঁটেন তা নির্ভর করে ব্যক্তির রাশিতে। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির জাতক জাতিকারা খুবই মোবাইল ঘাঁটতে পছন্দ করে থাকেন।

ঘুম ভাঙে মোবাইলে দেওয়া অ্যালার্মের শব্দে। চোখ খুলে আগে দেখেন সোশ্যাল মিডিয়ায় কে কী পোস্ট করেছেন। তারপর সারাদিনে কাজের ফাঁকে বারে বারে মোবাইল স্ক্রল করতে ভোলেন না। এছাড়া মোবাইলে গেমস খেলা, গান শোনা কিংবা বিভিন্ন অনলাইন শপিং সাইট ঘাঁটা তো আছেই। জানেন কি কে কতটা মোবাইল ঘাঁটতে পছন্দ করেন তা বোঝা যায় ব্যক্তির রাশি দেখে? শাস্ত্রে রয়েছে এমন কথাই। কে কতক্ষণ মোবাইল ঘাঁটেন তা নির্ভর করে ব্যক্তির রাশিতে। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির জাতক জাতিকারা খুবই মোবাইল ঘাঁটতে পছন্দ করে থাকেন। 

মেষ রাশি- রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। এরা মোবাইলের ওপর খুবই নির্ভরশীল। এরা সারাক্ষণ মোবাইল ঘেঁটে চলেন। হাজার ব্যস্ত থাকলেও মোবাইল স্ক্রল করত ভোলেন না। কাজ না থাকলেও মোবাইলে স্ক্রল করে চলেন এই রাশির জাতক জাতিকারা।  

ধনু রাশি- রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। এরাও মেষ রাশির মতো মোবাইল ঘাঁটতে এক্সপার্ট। এদের সোশ্যাল মিডিয়ায় বন্ধুর সংখ্যা প্রচুর হয়। 

কুম্ভ রাশি- রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। এরা ফোনের পিছনে বহু সময় ব্যয় করে। তবে, মোবাইলে ইন্টারনেট ঘেঁটে এরা নতুন নতুন জিনিস জানার চেষ্টা করেন। এরা জ্ঞান বৃদ্ধিতে মোবাইল ব্যবহার করে থাকেন। 
 
তুলা রাশি- এই রাশির ছেলে মেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরাও বাকি রাশির জাতক জাতিকাদের মতো মোবাইল নিয়ে অধিক সময় ব্যয় করে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা ভোর বেলা ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পুরো সময়টা মোবাইল ঘেঁটে চলেন। মোবাইল এরা হাত ছাড়া করতে চান না। এরা মোবাইলের ওপর খুবই নির্ভরশীল হন। সোশ্যাল মিডিয়ায় এরা খুবই অ্যাক্টিভ। সময় পেলেই বন্ধুদের সঙ্গে চ্যাট করতে ব্যস্ত থাকেন এরা। এই রাশির ছেলে মেয়েদের এই স্বভাবের কারণে অনেকে এদের অপছন্দ করে থাকে। 

আরও পড়ুন- আসবে টাকা- দূর হবে সংসারের অশান্তি, যদি বর্ষাকালে এই পাঁচটি গাছ বাড়িতে লাগান

আরও পড়ুন- প্রেম জীবন আজ পড়বে বিপদের মুখে, পুরনো প্রেম ফিরে আসতে পারে এই রাশির, রইল প্রেমের রাশিফল

আরও পড়ুন- কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন এই তারিখের জাতক-জাতিকারা, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রিতে ঘটবেএই রাশিগুলির সঙ্গে ঘটবে অলৌকিক ঘটনা! ডাবল জ্যাকপটের জন্য তৈরি হন!
Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল