Uma Coming Episode: বাড়ি ফিরতে দেরি হচ্ছে, গাড়ির চাকা নিজেই ঠিক করলেন উমা

Published : Jan 31, 2022, 11:08 AM IST
Uma Coming Episode: বাড়ি ফিরতে দেরি হচ্ছে, গাড়ির চাকা নিজেই ঠিক করলেন উমা

সংক্ষিপ্ত

সেকি, উমা কি না গাড়িও সারাতে জানে, গ্যারেজ থেকে শিখেছে কাজ, সবটা শুনে মাঝ রাস্তায় অবাক অভি, কী কাণ্ড ঘটালেন উমা!

বাড়ির সব কাজ করতে হবে, হয়ে উঠতে হবে বাড়ির যোগ্য বউ, এমনটাই নির্দেশ পেয়েছিলেন উমা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক উমাতে  (Zee Bangla Serial Uma)  এখন স্বপ্নপূরণ পালা, অভির হাত ধরে এক পা এক পা করে নিজের স্বপ্নের পিছনে ছুঁটে যাওয়া। কিন্তু কোন পথে মিলবে পারিবারিক স্বস্তি, তা নিয়ে বেজায় চিন্তায় উমা। সবটা বুঝে ওঠার আগেই যেন সবটাই যাচ্ছে পলকে পাল্টে। বাড়িতে ফিরতে হবে তারাতারি, উমা খেলার মাঠ থেকে ফেরার সময় গাড়ির টায়ার পামচার হয়ে গেল। এবার কি হবে! উঠাৎ উমা জানায়, সে এই কাজ পারে। শুনে চোখ কপালে অভির। জি বাংলার (Zee Bangla)  জনপ্রিয় ধারাবাহিক উমাতে (bangla Serial Uma) এখন টানটান উত্তেজনা, কীভাবে প্রতিটা পদে পদে উমা সকলকে টেক্কা (Uma Stuggle) দিয়ে সততার সঙ্গে নিজের লক্ষ্যে পা বাড়িয়েছে, তাই এখন নজর কাড়ছে দর্শকমহলের (Uma Audience)। 

উমা, যার জীবনের প্রতিটা পদে কেবলই পরীক্ষা, যুদ্ধই যেন লিখে দিয়েছে নিয়তি, সেই মেয়ের এবার সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার পালা। উমা কোনও দিন যা স্বপ্নেও ভাবেনি, এবার তাকে তেমনই এক জীবন উপহার দিতে চলেছে অভি। তাকে যেতে হবে মাঠে, খেলতে হবে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে, হেরে গেলে চলবে না। ফুলশয্যার রাতে ঠিক এভাবেই উমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় অভি। 

আরও পড়ুন- Sreelekha Mitra: 'বক্ষের দিকে তাকানো বন্ধ হলেই ব্রা ছাড়া রাস্তায় বেরোবে মহিলারা', অকপট শ্রীলেখা

আরও পড়ুন- Zee Bangla Lakkhi Kakima: প্রমোতেই বাজিমাত, এবার হল অপেক্ষার ইতি, কবে থেকে শুরু লক্ষ্মী কাকিমা

আরও পড়ুন- এবার কি সবার সামনে রিনির মুখোশ টেনে খুলতে পারবে উর্মি, নাকি হারবে আবার

সদ্য হাজারও ঝড় পেরিয়ে বিয়ে পর্ব মিটেছে উমার। বাড়ছে অভির প্রতি বিশ্বাস, বাড়ছে অভির প্রতি ভরসা, এমনই সময় বিয়ের পরের দিন ঘুম ভেঙেই উঠে দেখে যে অভি তার জন্য নিজে হাতে জলখাবার বানিয়ে রেখেছে, বাড়ির কেউ খায়নি, উমা খেয়েনেবে! মানতে পারে না সে, এদিয়ে সবটাই লুকিয়ে দেখছে আলিয়া। কিন্তু উমার কাছে এই সবটাই যেন স্বপ্ন। একটা সময় তার বাবা ঠিক যেমনটা চাইতেন, আজ যেন ঠিক তেমনটাই হচ্ছে তার সঙ্গে। ধারাবাহিক (Uma Serial) শুরু হওয়ার পর থেকেই একাধিক চমকে ভরপুর উমা (Uma Coming Episode) । ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে প্রায়ই বাবা তাকে লুকিয়ে লুকিয়ে সুযোগ করে দিতেন একেকটি ম্যাচ খেলার। কিন্তু কেরিয়ারের শুরুতেই বাবাকে হারাতে হয়।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা