বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রাঙ্গদা, আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ঋতাভরী

Published : Apr 25, 2022, 08:02 AM ISTUpdated : Apr 25, 2022, 10:33 AM IST
বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রাঙ্গদা, আদুরে শুভেচ্ছায়  ভরিয়ে দিলেন ঋতাভরী

সংক্ষিপ্ত

অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ভালবাসার মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর  দিদি চিত্রাঙ্গদা। সম্বিত চ্য়াটার্জির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ঋতাভরীর দিদি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের এই সুখবর দিয়েছেন টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী চক্রবর্তী। দিদির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে আদুরে শুভেচ্ছাও জানিয়েছেন। নতুন কনেকে লাল শাড়ি, স্লিভলেস ব্লাউড, মাথায় খোপা, তাতে ফুল গোজা, গলায় সোনার হার পড়ে দেখা গেছে। অন্যদিকে ঋতাভরীকে গাঢ় মেরুণ রঙের লেহেঙ্গা, কপালে বড় মাং টিকা পড়ে দেখা গেছে। ঋতাভরীর পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

বিয়েটা বেশ কয়েকদিন আগেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিলেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর  দিদি চিত্রাঙ্গদা।  চিত্রাঙ্গদা কোভিড পজিটিভ হতেই সোশ্যাল মিডিয়ায় মা শতরূপা সকলকে খবরটি জানিয়েছিলেন। ফেসবুকে শতরূপা লিখেছিলেন, নতুন বছরের শুরুতেই আমার ঘরে উৎসব হওয়ার কথা। আমার মেয়ে চিত্রাঙ্গদার বিয়ে সম্বিতের সঙ্গে। সমস্ত আনন্দ-অনুষ্ঠানের প্রস্তুতিও সারা। কিন্তু কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণ আমার ঘরেও ঢুকল। চিত্রাঙ্গদার কোভিড রিপোর্ট পজিটিভ। সবার মন খারাপ। ঝড়ের গতিতে পোস্ট ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। 

চলতি বছরেই শুরুতেই চারহাত এক হওয়ার কথা ছিল চিত্রাঙ্গদা ও সম্বিতের। কিন্তু করোনার কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন চিত্রাঙ্গদার মা শতরূপা সান্যাল। কোভিডই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল চিত্রাঙ্গদার নতুন জীবনের শুরুতে। চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিন প্রেমিক সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরেছিলেন চিত্রাঙ্গদা। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে এনগেজমেন্টের অনুষ্ঠান সেরেছিলেন চিত্রাঙ্গদা। এবার সম্বিতের সঙ্গে  সাত পাক ঘুরলেন চিত্রাঙ্গদা। বরাবরই সাহসী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করে এসেছেন চিত্রাঙ্গদা। অভিনয়ের খাতিরে হোক বা ব্যক্তিগত কারণে প্রথম থেকেই নিজেকে সাহসী হিসেবেই পরিচিত করে তুলেছেন চিত্রাঙ্গদা। তার অভিনয় নিয়ে বলার কিছু এমনিতেই নেই।  বেশ কয়েকটি  ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অভিনেত্রী। এমনকী নিজের পদবী ব্যবহারের ক্ষেত্রেও চক্রবর্তীর বদলে মায়ের নাম শতরূপা ব্যবহার করেন অভিনেত্রী। বরাবরই সাহসীকতার ছাপ রাখতে সিদ্ধহস্ত চিত্রাঙ্গদা চক্রবর্তী থুড়ি চিত্রাঙ্গদা শতরূপা। তিনি ঠিক কতটা সাহসী তা  তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই স্পষ্ট ধরা পড়ে। একাধিকবার বিভিন্ন সময়ে বোল্ড ফোটোশ্যুটের ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন চিত্রাঙ্গদা। এবার গার্ল-গ্যাংয়ের সঙ্গে অভিনেত্রীর উল্লাস যাপনের ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।

আরও পড়ুন-সেক্স-যৌনতার নেশায় নয়, মুহূর্তে বদলে যাচ্ছে জীবন, ৪০ ছুঁইছুঁই প্রিয়ঙ্কা ফাঁস করলেন সিক্রেট

আরও পড়ুন-শারীরিক সম্পর্ক ভুলেই বিচ্ছেদের পথে হাঁটলেন সিদ্ধার্থ- কিয়ারা, কেন আলাদা হল 'শেরশাহ' জুটি?

আরও পড়ুন-বিয়ের আগেই উদ্দাম সহবাস, আথিয়ার জন্যই কি মুম্বইতে ফ্ল্যাট ভাড়া নিলেন কে এল রাহুল

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা