সম্পর্কের বরফ গলালেন অঙ্কুশ! বং গাই-এর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেতার

Published : Aug 26, 2019, 03:48 PM ISTUpdated : Aug 26, 2019, 04:06 PM IST
সম্পর্কের বরফ গলালেন অঙ্কুশ! বং গাই-এর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেতার

সংক্ষিপ্ত

বং গাই-এর সঙ্গে বিবাদ মেটালেন অঙ্কুশ প্রকাশ্যেই বললেন ক্ষমা চাইবার কিছু নেই এই নিয়ে আর কোনও কথা হবে সোশ্যাল মিডিয়ায় সাফ পোস্ট অভিনেতার

সোশ্যাল মিডিয়ায় ট্রোল নিয়ে বেশ কয়েকদিন ধরেই ঠাণ্ডা লড়াই চলছিল বং গাই ও অঙ্কুশের মধ্যে। কথার পৃষ্ঠে কথা, একের পর এক বাক্যবানে বিঁধছিলেন একে অন্যকে। এবার সেই সম্পর্কের মধ্যে জমে থাকা বরফই গলালেন দুজনেই। বিতর্কে ইতি টেনে প্রকাশ্যেই পোস্ট করলেন টলি অভিনেতা অঙ্কুশ।

আরও পড়ুনঃ কলকাতার রাস্তায় হেনস্তা অভিনেত্রী! পরিবারসহ আক্রান্ত জুহি সেনগুপ্ত

কয়েকদিন আগেই তিনি একটি সাক্ষাৎকারে অঙ্কুশ ছবি নিয়ে নিজের বেশ কয়েকটি মতামত দিয়েছিলেন। তা দেখার পরই কিছু মন্তব্য নিয়ে একটি ভিডিও পোস্ট করেন কিরণ দত্ত (বং গাই)। দেখা মাত্রই রেগে লাল যান অঙ্কুশ, প্রকাশ্যেই বক্তব্য রাখেন তিনি, তাঁকে ভাঙিয়েই নাকি লাইম লাইটে আসার চেষ্টা করছেন কিরণ। 

 

 

এখান থেকেই একে অন্যকে আক্রমণ করার প্রবণতা ক্রমেই গেল বেড়ে। কে ঠিক কে ভুল সেই বিতর্কের জল গিয়ে গড়ালো বহুদূর। শনিবারই বিষয়টা থেকে বেড়িয়ে আসার জন্যই একপ্রকার ক্ষমা চেয়ে কিরণ দত্ত মেসেজ করেন। যেখানে লেখা থাকে, তাঁর উদ্দেশ্য ছিল না কাউকে কষ্ট দেওয়ার। তাঁর জন্য যদি কেউ আঘাত পেয়ে থাকে তবে তিনি সত্যিই এর জন্য ক্ষমা প্রার্থী। বং গাই-এর সেই মেসেজ আবার প্রকাশ্যেই অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা সেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

আরও পড়ুনঃ পুড়ছে আমাজন, চিন্তার ভাঁজ শংকরের কপালেও

 

 

তারই একদিন পর একইভাবে সুর নরম করলেন অভিনেতা অঙ্কুশ। জানালেন- আমার আর তাঁর প্রতি কোনও  রাগ নেই। আবার নতুন করে এই বিতর্ক শুরু হওয়ারও কিছু নেই। বর্তমানে সব ঠিক আছে। আমার ভালোবাসা ও আশির্বাদ তাঁর সঙ্গে থাকল। এই থ্রিলার এবার শেষ হক। অন্য খবরের জন্য এবার অপেক্ষা শুরু। আগামীতে কিছু ভালো ছবি হোক, সবাই সেগুলো দেখুক। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?