Mithai Serial: ৩৫ সপ্তাহ ধরে প্রথম স্থানে, উচ্ছেবাবুর জন্মদিন কি পালন করতে পারবে 'মিঠাই'

Published : Nov 20, 2021, 07:16 PM ISTUpdated : Nov 20, 2021, 08:18 PM IST
Mithai Serial: ৩৫ সপ্তাহ ধরে প্রথম স্থানে, উচ্ছেবাবুর জন্মদিন কি পালন করতে পারবে 'মিঠাই'

সংক্ষিপ্ত

সম্প্রতি সোম তোর্সার বিয়ে, ভাইফোঁটা সব মিলিয়ে নরমে গরমেই কাটছিল মোদক বাড়ির সদস্যদের। অন্যদিকে সোম তোর্সার বিয়ের পর মিঠাই সিডকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন দর্শকরা। তোর্সার কারণে মিঠাইতে আবার নতুন কি কি বিপদের মধ্যে পড়তে হবে এই চিন্তায় ছিলেন দর্শকরা।

৩৫ সপ্তাহের বেশি দিন ধরে বেঙ্গল টপার 'মিঠাই' (Mithai)। ধারাবাহিকে (Bengali Serial) প্রত্যেকের চরিত্রের সঙ্গে প্রত্যেকের রসায়নই ইউএসপি। আর সেটা যদি ঠিক থাকে তাহলে তো কোনও কথাই নেই। পরতে পরতে গল্পের সবসময়ই এসে থাকে নানা মজার টুইস্ট অ্যান্ড টার্নস। কখনও সিড মিঠাই (Sid and Mithai) এর বিয়ে অবার কখনও ফুলশয্যা। আবার কখনও সোম তোর্সার বিয়ে। সবসময়ই কিছু না কিছু চমক রেখেই দেন নির্মাতারা। আর তাই মিঠাইকে টিআরপির (TRP) লড়াইয়ে টপকাতে পারে না কেউই।
 
সম্প্রতি সোম তোর্সার বিয়ে, ভাইফোঁটা সব মিলিয়ে নরমে গরমেই কাটছিল মোদক বাড়ির সদস্যদের। অন্যদিকে সোম তোর্সার বিয়ের পর মিঠাই সিডকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন দর্শকরা। তোর্সার কারণে মিঠাইতে আবার নতুন কি কি বিপদের মধ্যে পড়তে হবে এই চিন্তায় ছিলেন দর্শকরা। তবে এখন আর চিন্তার কোনও কারণ নেই। কারণ তোর্সা নয় বরং বাজিমাত করছে মিঠাই। ভাইফোঁটা কাটতে না কাটতেই, এসে পরেছে সিডের জন্মদিন। আর এই কথা শোনা মাত্রই মিঠাই ঠিক করে নেয় যে এই বছর তার উচ্ছেবাবুর জম্মদিন পালন করতেই হবে। যেমন ভাবনা তেমনই কাজ। হল্লা পার্টিকে সাথে নিয়েই হয়ে গেল সিডের বার্থডে পার্টির প্ল্যান। 

আরও পড়ুন- আমার আপনার ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকে একটুকরো 'একান্নবর্তীর' গল্প

তবে মনে একটা ভয় আছেই। কারণ মায়ের মৃত্যুর পর থেকেই এই দিনটায় নিজেকে ব্যস্ত রাখে সিড। এমনকী, বাড়িতেও থাকে না সে। এই প্রথম বছর মিঠাই এই অসাধ্য সাধন করতে চলেছে। এমনকী, সিডের প্রিয় খাবারও নিজের হাতে বানিয়ে ফেলছে মিঠাই। তবে বিষয়টা এতটা মসৃণ একেবারেই হবে না। কারণ সেখানে রয়েছে তোর্সা। সে কি সব কিছুকে এত সুন্দরভাবে হতে দেবে? সব বাধা অতিক্রম করে মিঠাই কি উচ্ছেবাবুর জন্মদিন ঠিক করে পালন করতে পারবে? একদিকে অফিস মিটিং, অন্যদিকে মিঠাইকে দেওয়া কথা মত তাড়াতাড়ি বাড়ি ফেরা, কোন দিকে যাবে সিড? সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছে উচ্ছেবাবু।

আরও পড়ুন- Celebs Spotted : ফোলা মুখ, ঢিলেঢালা প্যান্ট, নো মেক আপ লুকে ভাইরাল করিনা কাপুর থেকে হিনা খান
 
এদিকে মিঠাইও বসে থাকার পত্রী নয়, উচ্ছে বাবুকে এই বিপদ থেকে সে উদ্ধার করবেই। আর তাই পুরো ভোল পাল্টে ফেলল সে। একেবারে কোট প্যান্ট পরে হাজির সিডের মিটিংয়ে। আচমকা এইভাবে মিঠাইকে দেখে অবাক সিড। চমকের এখানেই শেষ নয়। আচমকাই সিডকে জড়িয়ে ধরে মিঠাই। এবার ঠিক কী হবে? সিডের রোষের মুখে পড়বে মিঠাই নাকি সত্যি সত্যিই সে অসাধ্য সাধন করবে? তবে এই জন্মদিনের মধ্যে দিয়েই কি শুরু হতে চলেছে সিড মিঠাই এর এক অন্য রসায়ন। এই প্রশ্নের অপেক্ষায় দিন গুনছেন 'মিঠাই' ভক্তরা।

আরও পড়ুন- Kareena-Aamir : করিনা-আমিরের গদগদ রোম্য়ান্স, পোস্টার শেয়ার করে দিলেন সুখবর

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা