দীর্ঘদিন লিভ-ইন এর পরে রেজিস্ট্রি মতে বিয়ে, প্রকাশ্যে এল দীপঙ্কর-দোলনের বিয়ের ভিডিও

Published : Jan 28, 2020, 12:11 PM ISTUpdated : Jan 31, 2020, 02:40 PM IST
দীর্ঘদিন লিভ-ইন এর পরে রেজিস্ট্রি মতে বিয়ে,  প্রকাশ্যে এল দীপঙ্কর-দোলনের বিয়ের ভিডিও

সংক্ষিপ্ত

জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা দীপঙ্কর প্রকাশ্যে এল বিয়ের ভিডিও  দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন বহু চর্চিত এই কাপল  এক প্যায়ার কা নাগমা-র সুরে রেজিস্ট্রি মতে বিয়ে সারলেন দীপঙ্কর ও দোলন

ভালবাসার কোনও বয়স হয় না। বয়স যে নেহাতই একটা সংখ্যামাত্র ৭৫-এ এসেও তা যেন আরও একবার মনে করিয়ে দিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে।  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। মনের মিলন যে আসল  সেটা আবারও প্রমাণ করে দিলেন তিনি। দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন বহু চর্চিত এই কাপল। অবশেষে তাদের সম্পর্কে শিলমোহর পড়ল।

আরও পড়ুন-বিজেপির 'চামচা' আদনান, কটাক্ষের কড়া জবাব দিলেন গায়ক...

ভালবাসার কাছে বয়স যে কোনদিনই হার মানে না তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন টলিপাড়ার এই নবদম্পতি। দক্ষিণ কলকাতার এর রেস্তোরায় বসেছিল সেই বিয়ের আসর। খুব আড়ম্বর না থাকলেও কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করে বিয়ে সারলেন দীপঙ্কর এবং দোলন। এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এল তাদের বিয়ের ভিডিও। আগামী দিনে একসাথে পথচলার অঙ্গীকার নিলেন দুজনে। ভিডিওর সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকও  ছিল বেশ নজরকাড়া। 'এক প্যায়ার কা নাগমা'র সুরে রেজিস্ট্রি মতে বিয়ে সারলেন দীপঙ্কর ও দোলন। দেখে নিন ভিডিও।

 

আরও পড়ুন-অনির্বাণ-পরম-এর পর চুমুতে মাতলেন আয়ুষ্মান-জীতেন্দ্র, চিত্রনাট্যের ভোল বদল...


বেশি আড়ম্বর না থাকলেও বিয়ের সাজসজ্জা ছিল পরিপূর্ণ। সাদা পাঞ্জাবি, ধুতিতে বরের বেশে নজর কেড়েছেন দীপঙ্কর। আর অপরদিকে লাল বেনারসী, শাখা-পলা,গা ভর্তি গয়না, মাথা ভর্তি সিঁদুর, মাথায় লাল ফুল দিয়ে একদম নতুন বউ-এর রূপে ধরা দিলেন দোলন রায়। নিয়ম মেনে মালাবদল করেই চারহাত এক হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু, ধ্রুব কুন্ডু, লেখক-সাংবাদিক রঞ্জন  বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিষ।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা