গৌরবের কোলেই কাটল দেবলীনার Propose Day, ভিডিওতে ঘনিষ্ঠতায় মত্ত সেলেব দম্পতি

Published : Feb 08, 2021, 11:34 PM ISTUpdated : Feb 09, 2021, 04:18 AM IST
গৌরবের কোলেই কাটল দেবলীনার Propose Day, ভিডিওতে ঘনিষ্ঠতায় মত্ত সেলেব দম্পতি

সংক্ষিপ্ত

চলছে ভ্যালেন্টাইন উইক প্রেমের জোয়ারে ভাসছে প্রেমিক-প্রেমিকা গৌরবের কোলে উঠে শুরু হল দেবলীনার প্রপোজ ডে প্রেমে ভরা ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী

জোর কদমে চলছে ভ্যালেন্টাইন উইক। রোজ ডে একে অপরকে ফুল দিয়ে কেটে গিয়েছে প্রেমিক প্রেমিকাদের সময়। এবার ছিল প্রপোজ ডের পালা। প্রেমের কথা মুখ ফুটে বলে ওঠে এইদিন অনেকেই। যারা ভ্যালেন্টাইন উইক মন দিয়ে অনুসরণ করে তাদের পক্ষে টেডি বেয়ার ডে, কিস ডে, প্রমিস ডে এই প্রতিটি দিন মন রাখা অত্যন্ত সহজ। প্রেমের প্রতি প্যাশিনেট থাকা দেবলীনাও ভুলে যাননি। 

প্রপোজ ডে আশতেই থ্রোব্যাকে ছুটে গিয়েছেন অভিনেত্রী। গত বছরে শেষের দিকে অভিনেতা গৌরব চট্টোপাধ্যআয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দেবলীনা। বিয়ের পর প্রথমবার ভ্যালেন্টাইন উইক কাটাচ্ছেন দেবলীনা। মূল দিন ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আসার আগের দিনগুলি মনের আনন্দে সেলিব্রেট করছেন দেবলীনা। পুরনো একটি নাচের ভিডিও শেয়ার করেছেন দেবলীনা। যেখানে একটি সঙ্গীতের অনুষ্ঠানে নাচ করছেন গৌরব এবং তিনি। 

আরও পড়ুনঃহরপ্পাতেও মেলেনি এই সোনা, কেন বদলে দেওয়া হয় ভারতের ইতিহাস, সনৌলির রহস্যভেদে মনোজ

 

বলিউড গান চল প্যায়ার কারেগি-তে নাচ করছেন তাঁরা। সেই গানের মধ্যে নাচতে নাচতে গৌরব তাঁকে কোলে নিয়ে নাচতে শুরু করলেন। হঠাৎ করে কোলে তুলে নিতেই দর্শকমহলে আন্দের চিৎকারের অন্ত নেই। ভিডিওটি শেয়ার করে দেবলীনা লিখেছেন, প্রপোজ ডে-র দিন যে ধরণের পোস্ট শেয়ার হওয়া উচিত। দেবলীনা গৌরব, বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় সেলেব জুটি ছিলেন। এখন তাঁরা জনপ্রিয় সেলেব দম্পতি। ভ্যালেন্টাইন উইকে তাঁদের থেকে নানা চমক পাওয়ার আশায় রয়েছে ভক্তরা।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা