দেবের দরবারে মোহিত ভক্তকূল, প্রকাশ্যে আগামী ছবির পোস্টার

Published : Mar 02, 2020, 02:37 PM IST
দেবের দরবারে মোহিত ভক্তকূল, প্রকাশ্যে আগামী ছবির পোস্টার

সংক্ষিপ্ত

মুক্তি পেল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র প্রথম পোস্টার   দেবের প্রযোজনা সংস্থার বহু প্রতিক্ষিত ছবি  মূল চরিত্রে রয়েছেন খরাজ মুখপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায় ছবির পরিচালনার রয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়  

টলিউড অভিনেতা দেবের রাজদরবার। এতদিন সেই দরবারের ঝলক পাওয়ার আশায় বসেছিল ভক্তকূল। অবশেষে প্রকাশ্যে এল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র নতুন পোস্টার। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়। 'কবীর' এবং 'হইচই আনলিমিটেড'-এর পর ফের এই ছবির হাত ধরেই ফিরছ দেব-অনিকেত জুটি। 

আরও পড়ুনঃরক্তরহস্য-র গন্ধ, হাওড়া ব্রিজে ছুঁটলেন কোয়েল, প্রথম ঝলকেই বাজিমাত

আর পড়ুনঃমিলিন্দ সোমান মানেই যৌন আবেদন, তাঁর চোখে রহস্যময়ী নারী একজন

পোস্টারে রাজার সাজে ধরা দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। অন্যদিকে মন্ত্রীর বেশে চেনার জো নেই খরাজ মুখোপাধ্যায়কে। পাশেই রানীরূপে দাঁড়িয়ে অর্পিতা চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, ছবির বিশেষ ভূমিকায় থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ছবির ভয়েসওভার দিয়েছেন তিনি। ছবির সুরের কাজে রয়েছেন কবীর সুমন। কেবল নয়া পোস্টার নয়, পোস্টারের মধ্যেই ভক্তদের জন্য উপড়ি পাওনা হিসেবে ছিল ছবির মুক্তির দিন। আগামী ১লা মে প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। 

আরও পড়ুনঃতাঁর সৌন্দর্যের যাবতীয় কারিকুরি প্লাস্টিক সার্জারি, বিস্ফোরক বয়ান শ্রুতি হাসানের

আরও পড়ুনঃ'শুভ জন্মদিন বাঘ', এভাবেই টাইগারকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিকা

দেবের নিজস্ব ট্যুইটার অ্যাকাউন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস থেকে আজই মুক্তি পেল ছবির অফিসিয়াল পোস্টার। পোস্টের ক্যাপশনে ছিল দেবের ধাঁধালো মজার মেসেজ- "আজ থেকে রাজদরবারে প্রত্যহ হাজির হতে হবে, আরো অনেক চমক বাকি আছে , পোস্টার এলো সবে, তাই তৈরী হয়ে উঠে পড়ুন রূপকথার রথে, আজ থেকে যাত্রা শুরু বোম্বাগড়ের পথে।' 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' মুক্তি পাবে আগামী ১লা মে, গ্রীষ্মে এবার বোম্বাগড়ে।"

 

 

লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্প ‘সরকার মশাইয়ের থলে’ অবলম্বনেই তৈরি হয়েছে শাশ্বত-খরাজ অভিনীত এই ছবি। দেবের প্রোডাকশন হাউজ মানেই একাধিক চমকের আশা। এই প্রথম কোনও বাংলা ছবির শ্যুটিং হয়েছে দক্ষিণী ব্লকবাস্টার ছবি 'বাহুবলী'র সেটে। এক ছবির পোস্টারে মুগ্ধ নেটিজেন। এবার ট্রেলার মুক্তির অপেক্ষায় তারা।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়