করোনায় আক্রান্ত কোয়েল সহ তাঁর পরিবার, ট্যুইটে জানালেন টলিউড ক্যুইন

Published : Jul 10, 2020, 08:56 PM IST
করোনায় আক্রান্ত কোয়েল সহ তাঁর পরিবার, ট্যুইটে জানালেন টলিউড ক্যুইন

সংক্ষিপ্ত

করোনায় আক্রান্ত টলিউডের মল্লিকবাড়ি ট্যুইটারে জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক সহ কোয়েলের স্বামী নিসপাল সিং রানেও করোনা পজিটিভ সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সহ তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা টলিউডের  

করোনার হানা এবার সরাসরি টলিউডে। ভাইরাসের থাবা পড়ল খাস মল্লিক পরিবারে উপর। রঞ্জিত মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক সহ গোটা পরিবার আক্রান্ত হলেন করোনায়। খবরটি প্রথম প্রকাশ্যে আনে এশিয়ানেট নিউজ বাংলা। তারপরই কোয়েল মল্লিকের ট্যুইটে এখন হাহাকার সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী ট্যুইটে লেখেন, "মা, বাবা, রানে এবং আমি কোভিড পজিটিভ। হোম কোয়ারেন্টাইনেই রয়েছি আমরা।"অভিনেতা জিৎ, আবির চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তের পাশাপাশি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার তাঁদের দ্রুত আরোগ্যের কামনা করেছেন। তাঁর এবং পরিবারের শীঘ্র সুস্থতা কামনা করে এশিয়ানেট নিউজ বাংলা। 

আরও পড়ুনঃকরোনায় আক্রান্ত কোয়েল-রঞ্জিত মল্লিক সহ পুরো পরিবার, বাপের বাড়িতেই রয়েছেন অভিনেত্রী

দীপা মল্লিক, রঞ্জিত মল্লিক এবং কোয়েলের শারীরিক অবস্থায় খানিক অবনতি হয় দু'সপ্তাহ আগে। পনেরো দিন আগে থেকেই তাঁদের মধ্যে দেখা দিয়েছিল করোনার উপসর্গগুলি। সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন পরিবারের সদস্যরা। গত পরশু স্যোয়াব পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার দুপুরে রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, বাপের বাড়িতেই রয়েছেন কোয়েল। এই মুহূর্তে তেমন গুরুতর কোনও শারীরিক অসুস্থতা নেই। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সকলে। ইতিমধ্যেই ব্যকুল হয়ে উঠেছে কোয়েলের ভক্তকূল। তাঁর ছেলেকে নিয়ে প্রশ্ন করে চলেছে অনুরাগীরা। 

আরও পড়ুনঃ'অঙ্কিতার সঙ্গে থাকার যোগ্যতা তোমার নেই', সুশান্তের মৃত্যুতে নায়িকার প্রেমিক এখন চক্ষুশূল

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

KIFF 2026: 'বন্দে মাতরম'-র ১৫০ বছর পূর্তি, বিশেষ আয়োজন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
Modi birthday: মোদীর জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুরোধে ক্ষিপ্ত শ্রীলেখা, কী লিখলেন সোশ্যাল মিডিয়া?