পরতে-পরতে খুলবে রহস্য, এবার আফ্রিকার নিরিবিলিতে কাকাবাবুর অভিযান

Published : Mar 03, 2020, 02:27 PM IST
পরতে-পরতে খুলবে রহস্য, এবার আফ্রিকার নিরিবিলিতে কাকাবাবুর অভিযান

সংক্ষিপ্ত

ফের শুরু কাকাবাবুর অভিযান সৃজিতের 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মহরতের পর আফ্রিকায় পাড়ি দিয়েছে গোটা টিম প্রকাশ্যে এল ছবি ও ভিডিও 

আফ্রিকার মাটিতে ফের শুরু হল কাকাবাবুর অভিযান। সঙ্গে রয়েছে সন্তুও। এবারের রহস্য এক হোটেলকে ঘিরে। বাদ থাকছে আফ্রিকার জঙ্গলও। সবকিছু মিলেমিশে রোমাঞ্চ তুঙ্গে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'র শুভ মহরৎ হতেই গোটা টিম ছুটে গিয়েছে আফ্রিকায়।

আরও পড়ুনঃ'তারিখ পে তারিখ'-এ ক্ষিপ্ত ঋষি কাপুর, দোষীদের ফাঁসি নিয়ে নেট দুনিয়ায় সরব অভিনেতা

আরও পড়ুনঃবছর পড়তেই ভাইজানের ভক্তসংখ্যা তুঙ্গে, নেটদুনিয়ায় দিলেন বিশেষ বার্তা

মহরতে দেখা গেল সৃজিত, আরিয়ান সহ ছবির সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশিলবদের। মহরতে যদিও বাদ পড়ে গিয়েছিলেন প্রসেনজিৎ। ছবি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পরিচালক। তাঁর কথায়, রহস্য-রোমাঞ্চ নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। সৃজিতের অনুরোধ একটাই, সকলকে চোখ রাখতে হবে ছবির পর্দায়। পরতে পরতে খুলবে গল্পের রহস্য। 

 

 

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস 'জঙ্গলের মধ্যে এক হোটেল'র গল্প অবলম্বনে তৈরি হচ্ছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। গল্প অনুযায়ী কাকাবাবু এবং সন্তু নৈরবী, কেনিয়ায় ঘুরতে যায়। সেখানে গিয়ে এক বাঙালি দম্পতির সঙ্গে দেখা হয় তাদের। ঘুরতে যাওয়ার দিন কতক পর এক ভারতে প্রতিষ্ঠিত এক আফ্রিকার ব্যবসায়ী কাকাবাবু ও সন্তুকে তার হোটেলে আমন্ত্রন জানায়। হোটেলটি মাসাই মারা জঙ্গলের মাঝামাঝি ছিল। সেই হোটেলে যাওয়ার আগেই কয়েকজন জার্মানি পর্যটকরা নিরুদ্দেশ হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় কাকাবাবু-সন্তুর নতুন অভিযান। 

আরও পড়ুনঃবুক ছিল না টেবিল, ডেটিং-এ গিয়ে বিপাকে মালাইকা-অর্জুন

 

 

এর আগে 'মিশর রহস্য' ও 'ইয়েতি অভিযান' ছবি দু'টি যথেষ্ট পছন্দ করেছিল দর্শক। এবার 'কাকাবাবুর প্রত্যাবর্তন' নিয়েও আশা রাখছে গোটা টিম। ইতিমধ্যেই মহরতের ছবি ভিডিও থেকে শুরু করে আফ্রিকা পৌঁছনোর পর প্রসেনজিৎ ও আরিয়ানের ছবিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়