করোনার কোপ কাটিয়ে উঠার পথে মুনমুন পরিবার, কাজে ফেরার পথে রাইমা

Published : Dec 24, 2020, 05:05 PM IST
করোনার কোপ কাটিয়ে উঠার পথে মুনমুন পরিবার, কাজে ফেরার পথে রাইমা

সংক্ষিপ্ত

করোনার কোপে মুনমুন পরিবার বর্তমানে অবস্থা স্থিতিশীল  কেমন আছেন রিয়া-রাইমা  কবে ফিরছেন শ্যুটিং সেটে 

সেলেব দুনিয়া করোনার কোপ নেহাতই কম হল না। বলিউড থেকে শুরু করে টলিউড, একের পর এক সেলেবের দেহে থাবা বসিয়েছে করোনা। সেই তালিকা থেকে বাদ পড়েনি মুনমুন সেনের পরিবারও। তিনি ও তাঁর স্বামী দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ার পরই স্থির করেছিলেন করোনা টেস্ট করার। এরপরই রিপোর্ট মেলে পজিটিভ। 

আরও পড়ুন- কী কাণ্ড, নিজেই গাড়ি চালিয়ে গৌরবকে বিয়ে করতে বেরিয়ে পড়েন দেবলিনা, মুহূর্তে ভাইরাল ভিডিও

সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রাইমা সেন। তিনি জানালেন, করোনায় আক্রান্ত হলেও এখন অবস্থা তাঁদের স্থিতিশীল। ভালোই আছেন দুজনে। তবে বর্তমানে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এতদিন পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন রিয়া ও রাইমা। এবার পরিস্থিতি খানিক স্থিতিশীল হওয়ার ফলে আবার শ্যুটের কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই দুই স্টার। 

 

 

রাইমা সেন কয়েকদিনের মধ্যেই যাচ্ছেন বাইরে। অতুল মোঙ্গিয়ার ওয়েব সিরিজ়ে কাজ করার দরুণ আগামী কয়েকদিন তাঁর ঠিকানা হতে চলেছে মুম্বই। অন্যদিকে আবির চট্টোপাধ্যায়ের পরিবার ও অভিনেতা করোনায় আক্রান্ত। তিনিও বর্তমানে রয়েছেন হোম কোয়ারেন্টাইনেই। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?