পুরোপুরি মিথ্যে বলছে ঐন্দ্রিলা, সাগ্নিকের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন পল্লবীর বন্ধু সায়ক

Published : May 20, 2022, 02:45 PM ISTUpdated : May 21, 2022, 09:42 AM IST
পুরোপুরি মিথ্যে বলছে ঐন্দ্রিলা, সাগ্নিকের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন পল্লবীর বন্ধু সায়ক

সংক্ষিপ্ত

প্রথম সারির সংবাদমাধ্যমকে পল্লবীর ঘনিষ্ঠ বন্ধু সায়ক জানিয়েছেন,  ঐন্দ্রিলা বলছে ও সাগ্নিককে চেনেন না খুব বেশদিন। আবার যৌন হেনস্তারও অভিযোগ তুলছে। তবে এটা পুরোপুরি মিথ্যা ধারণা। কারণ সাগ্নিকের সঙ্গে হামেশাই থাকত ঐন্দ্রিলা মুখোপাধ্যায়। এমনকা একত্রবাসের বর্ষপূর্তি উপলক্ষ্যেও পল্লবীর জন্য সোনার হার কিনতে গিয়েছিল সাগ্নিক তখনও ওর সঙ্গেই ছিল ঐন্দ্রিলা। সায়ক জানিয়েছেন, পল্লবীর সূত্র ধরেই সাগ্নিকের সঙ্গে আলাপ হয়েছিল। একত্রবাসের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডিজাইনার পোশাকে সাজবেন বলে একদিন নম্বর চান সাগ্নিক। এবং সেই সুবাদেই কথা বার্তা। বর্ষপূর্তি উপলক্ষ্যে যা আয়োজন করেছিল সাগ্নিক তা নজর কাড়া ছিল।

পল্লবীর দে-র মৃত্যু রহস্যে নাম জড়িয়েছে বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রয়াত অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে। প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ  দিল আলিপুর আদালত। আগামী ২৬ শে মে পর্যন্ত সাগ্নিককে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক। সাগ্নিকের পুলিশি হেফাজতের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ঐন্দ্রিলা। তিনি দাবি করেন একটি পার্টিতে তাকে নাকি যৌন হেনস্তা করার চেষ্টা করেন সাগ্নিক। তারপর তিনি থানায় অভিযোগ করবেন বলে ঠিক করেন। এই কথা জানার পরই হাত-পা ধরে ক্ষমা চান পল্লবী নিজে। অভিনেত্রীর কথা শুনে পুলিশে যাননি বলে দাবি করলেন ঐন্দ্রিলা। এর মধ্যে সাগ্নিকের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে এবার মুখ খুলেন পল্লবীর ঘনিষ্ঠ বন্ধু সায়ক চক্রবর্তী।

প্রথম সারির সংবাদমাধ্যমকে পল্লবীর ঘনিষ্ঠ বন্ধু সায়ক জানিয়েছেন,  ঐন্দ্রিলা বলছে ও সাগ্নিককে চেনেন না খুব বেশদিন। আবার যৌন হেনস্তারও অভিযোগ তুলছে। তবে এটা পুরোপুরি মিথ্যা ধারণা। কারণ সাগ্নিকের সঙ্গে হামেশাই থাকত ঐন্দ্রিলা মুখোপাধ্যায়। এমনকা একত্রবাসের বর্ষপূর্তি উপলক্ষ্যেও পল্লবীর জন্য সোনার হার কিনতে গিয়েছিল সাগ্নিক তখনও ওর সঙ্গেই ছিল ঐন্দ্রিলা। সায়ক জানিয়েছেন, পল্লবীর সূত্র ধরেই সাগ্নিকের সঙ্গে আলাপ হয়েছিল। একত্রবাসের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডিজাইনার পোশাকে সাজবেন বলে একদিন নম্বর চান সাগ্নিক। এবং সেই সুবাদেই কথা বার্তা। বর্ষপূর্তি উপলক্ষ্যে যা আয়োজন করেছিল সাগ্নিক তা নজর কাড়া ছিল।

আরও পড়ুন-বিয়ের জল্পনার মাঝেই বোমা ফাটালেন অর্জুন, তবে কি মালাইকার সঙ্গে ছাদনাতলায় যেতে নারাজ অভিনেতা?

আরও পড়ুন-লাস্যে ভরা মাখনের মতো শরীরে উপচে পড়ছে যৌনতা, কিলার লুকে আগুন জ্বালালেন নুসরত

আরও পড়ুন-ঠান্ডা মাথায় ছক কষেই কি পল্লবীকে খুন করেছে সাগ্নিক? গভীর রাতের জেরায় উঠে এল নয়া তথ্য

পল্লবীর জন্য বাওয়ালি রাজবাড়িতে  একত্রবাসের বর্ষপূর্তির আয়োজন করেছিল সাগ্নিক। সায়ক বলেন, এমন রাজকীয় আয়োজন দেখে চমকে গেছিলাম। তিনটে কটেজ ভাড়া নিয়েছিল সাগ্নিক। এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন। বড় কেক, কেকের মধ্যে দামি আংটি , কী ছিল না সেখানে। আমার গাড়ি ছিল না দেখে শুটিং সেটে সাগ্নিকের গাড়ি আমায় নিতে এসেছিল। তবে সাগ্নিকের এই আয়োজন দেখে চোখ কপালে উঠেছিল আমার। মনে হাজারো প্রশ্ন আসলেও পল্লবীর মুখের দিকে তাকিয়ে সে কথা বলিনি। সায়ক বলেন একত্রবাসের বর্ষপূর্তি উপলক্ষ্যে পল্লবীর জন্য সোনার হার কিনতে গিয়েছিল সাগ্নিক, সেদিনও ওর সঙ্গে ঐন্দ্রিলা ছিল। এবং পল্লবীর জন্য কেনা হার তারই বান্ধবীর গলায় পরিয়ে ছবিও পাঠিয়েছিলেন। সুতরাং ঐন্দ্রিলা যে পুরো মিথ্যা বলছে তা সায়কের কথাতেই ধরা পড়ছে। পল্লবীর পরিবার ঐন্দ্রিলার নামে পুলিশে অভিযোগ করলেও এখনও পর্যন্ত তাকে জেরার জন্য ডাকা হয়নি। তবে শীঘ্রই তাকে ডাকা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে পল্লবীর বন্ধু ভাবনা, বাড়ির পরিচারিকা, পল্লবীর ভাইকে জেরা করা হয়েছে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা