বউ হিসেবে কেমন শুভশ্রী! সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন রাজ

Published : Aug 26, 2019, 07:37 PM IST
বউ হিসেবে কেমন শুভশ্রী! সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন রাজ

সংক্ষিপ্ত

বিয়ের পর কেটে গেল এক বছর এক প্রকার চুটিয়ে সংসার করছেন রাজ-শুভ টলিউডেও নজির গড়া উপস্থাপনা  বাড়ির চারদেওয়ার মধ্যে বউ হিসেবে 

এক বছরের ওপর হতে চলল তাঁরা সংসার পেতেছেন। বর্তমানে টলিউডের অন্যতম হট জুটি হলেন রাজ-শুভশ্রী। বিয়ের পর বেশ কিছুদিন চুটিয়ে সংসার করে এখন তাঁরা আবারও ফিরেছেন বড় পর্দায়। তবে অ্যানা কতটা গুছিয়ে করছেন সংসার! কতটাই বা খুশি রাজের পরিবার তাঁকে বউ হিসেবে পেয়ে। 

আরও পড়ুনঃ কলকাতার রাস্তায় হেনস্তা অভিনেত্রী! পরিবারসহ আক্রান্ত জুহি সেনগুপ্ত

এই দুই তারকার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে উত্তর মিলবে সবই। বাড়ির পুজো থেকে শুরু করে রাজকে কে চোখে হারানো, সব দিকেই নজর রয়েছে তাঁর। বিয়ের কয়েকদিন পরই রাজ নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় লিখেছিলেন শুভশ্রী তাঁর পরিবারের সঙ্গে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে। তাঁর পরিবারও শুভকে পেয়ে খুশি। 

আরও পড়ুনঃ পুড়ছে আমাজন, চিন্তার ভাঁজ শংকরের কপালেও

একা হাতেই সামলাচ্ছেন সব দিক। শুধু সংসারই নয়, রাজের যত্ন থেকে শুরু করে নিজের কেরিয়ার, পরিবারের দেখভাল থেকে শুরু করে নিজের স্টাইল স্টেটমেন্ট, এক ভিন্ন লুকে ধরা দিলেন অভিনেত্রী। অভিনয় জগতেই তাঁর পরিণত ছাপ পরেছে বেশ। খোদ বরের থেকেই মোট তিনটি ছবির প্রস্তাবও পেলেন তিনি। তার মানে এই নয় যে অন্য কারুর প্রযোজনায় বা পরিচালনায় শুভকে আর দেখা যাবে না। 

 

 

সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় রাজ তাঁর মায়ের সঙ্গে শুভশ্রীর একটি ছবি শেয়ার করেন। যেখানে ক্যাপশন-এ লেখেন একের বারে মা-মেয়ের সম্পর্ক। যা দেখে সহজেই বোঝা যায় যে তাঁদের মধ্যে সম্পর্কের রসায়ন কতটা মধুর। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?