বড়দিনে ঋতাভরী পেলেন চমক, ঘর ভরল উপহারে, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

Published : Dec 25, 2020, 10:59 PM ISTUpdated : Dec 26, 2020, 04:05 AM IST
বড়দিনে ঋতাভরী পেলেন চমক, ঘর ভরল উপহারে, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

জন্মদিন নাকি বড়দিন ঘরভর্তি উপহার পেলেন ঋতাভরী চক্রবর্তী কীভাবে পেলেন এত উপহার ভিডিওতে আনলেন প্রকাশ্যে

ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছে গোটা শহর। করোনা আবহকে পিছনে ফেলেই শহরবাসীর বড়দিন পালন। সাজ গোজ, খাওয়া দাওয়া সবই চলছে তবে অন্যবারের চেয়ে পার্থক্য খানিক থাকাটাই স্বাভাবিক। একে অপরকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে সকলে। তার মাঝেই নেটিজেনদের নজর সেলেবদের ক্রিসমাস উদযাপনে। কীভাবে চলছে অভিনেতা অভিনেত্রীদের ক্রিসমাস পার্টি। বাইরে নাকি বাড়িতেই জমে উঠেছে জলসা। তারকাদের অন্দরমহলে ঢুকতে কে না চায়। 

অফস্ক্রিনে তাঁদের পার্টি কেমন হয়, জানতে সর্বদা আগ্রহী সকল বিনোদনপ্রেমীরা। এখন যদিও তাঁদের ক্রিসমাস সেলিব্রেশনের বিষয় জানতে বেশি খাটাখাটনি করতে হয় না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই উঁকি দিলেই পাওয়া যায় সেই খোঁজ। ঋতাভরী চক্রবর্তীর প্রোফাইলে নজর যেতেই চোখ উঠল কপালে। এবারে অবশ্য ঋতাভরীর সাজ পোশাকে নয়, তাঁর বাড়ির অবস্থা দেখেই নমাথায় হাত ভক্তদের। বাড়ি ভর্তি শুধু উপহার। ক্রিসমাসে যে কেউ এত উপহার পেতে পারে, তা ঋতাভরীর বাড়ি না দেখলে বোঝা যেত না।

আরও পড়ুনঃবড়দিনের Sexiest Santa দর্শনা, কোমর দুলিয়ে শুভেচ্ছা জানালেন ক্রিসমাসের

 

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ঘর ভর্তি উপহার ছড়িয়ে সেসব নিয়ে আলোচনা করছেন নিজের ঘনিষ্ঠমহলের সঙ্গে। ক্রিসমাসের কেক, কাপকেক ছাড়াও, রূপচর্চা, ঘর সাজানোর জিনিস উপহার পেয়েছেন ঋতাভরী। প্রত্যেকটি উপহার খুলে দেখার সময়ও হয়নি তাঁর। ঋতাভরীর কাছে জন এবং ভক্তরাই সম্ভবত পাঠিয়েছে এই সমস্ত উপহার। তবে এই ভিডিও দেখে যে কেউই বলে বসবে, আজ বড়দিন নয়, বরং ঋতাভরীর জন্মদিন।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা