ক্যামেরার সামনে শাড়ি পরলেন ঋতুপর্ণা, ভিডিওতে ভাইরাল টলিউড ডিভা

Published : Oct 22, 2020, 11:57 PM ISTUpdated : Oct 23, 2020, 02:53 AM IST
ক্যামেরার সামনে শাড়ি পরলেন ঋতুপর্ণা, ভিডিওতে ভাইরাল টলিউড ডিভা

সংক্ষিপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্তের পুজোর সাজ ক্যামেরার সামনে শাড়ি পরলেন অভিনেত্রী সাজগোজের বহর নিয়ে ভিডিও পোস্ট নিমেষে ভাইরাল টলিউডের এভারগ্রিন ডিভা  

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পুজো ফ্যাশন ইতিমধ্যেই টপ নচ। পুজোতে এবার কেমন ফ্যাশন নিয়ে আসছেন ঋতুপর্ণা, সেই ঝলকই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন অভিনেত্রী। তবে শাড়িতেই সীমিত রয়েছেন তিনি। শাড়িতেও কীভাবে অসাধারণ সাজে সেজে উঠলেন ঋতুপূর্ণা তাই প্রকাশ পেল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ঋতুপর্ণার বয়স বাড়লেও তাঁর গ্ল্যামারে তা বোঝা মুশকিল। সম্প্রতি এমনই এক ছবি পোস্ট করে ঝড় তুললেন ঋতুপর্ণা। শাড়ি পরার ভিডিও পোস্ট করতে প্রায় হাহাকার পড়ে গেল নেটদুনিয়ায়।

সম্প্রতি আরও এক ছবিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে উন্মুক্ত বক্ষযুগলের উপর রাখা সামান্য কয়েক গাছা ফুল। সেই ফুলগুলিই দিয়েই তৈরি হয়েছে ঋতুপর্ণার পোশাক। শাড়ির মধ্যে সাবেকিয়ানার ছোঁয়া। সাদা শাড়ি সঙ্গে রঙে বেরঙের সুতোর কাজ, তবে শরীরে নেই ব্লাউজ। সেই ব্লাউজের জায়গায় এসেছে ফুলের তোরা। এমনকি ঋতুপর্ণা শুয়েও আছেন ফুলেনর বিছানায়। ছবি দেখেই নেটিজেনের মাথায় হাত। সকলের প্রায় ঘাম ঝড়তে শুরু করেছে এই ছবি দেখে। 

আরও পড়ুনঃনীল-তৃণা প্রেমে কি তবে বিচ্ছেদ, কোন পুরুষ 'বার ফিরে এল' তাঁদের জীবনে

আরও পড়ুনঃকীসের ঘোরে মধুমিতা, মিমির সঙ্গে দেখা করতেই কী এমন হল অভিনেত্রীর

এমন সাজের জন্যই কি গ্লোবাল ওয়ার্মিং হয়ে চলেছে। এই ধরণের মজার কমেন্ট করেছে ভক্তরা। ঋতুপর্ণার রূপ এবং যৌবন, দু'টোই যে একেবারে ছক্কা হাঁকাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তা আর বুঝতে বাকি নেই। দিন কতক আগেও এমনই ছবি পোস্ট করেছিলেন ঋতুপর্ণা যেখানে উন্মুক্ত বক্ষে শাড়ি জড়িয়ে বসে রয়েছেন তিনি। সাবেকি গয়না, খোঁপায় ফুল, হাতে ফুলের সাজি নিয়ে বসে তিনি। তাঁর প্রতিটি সাজেই এখন পুজো পুজো ভাব।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা