টিশার্ট ফিটনেস চ্যালেঞ্জে যোগদান করলেন সায়ন্তিকা, নিমেষের মধ্যে ভাইরাল হল ভিডিও

Published : Apr 23, 2020, 12:43 AM IST
টিশার্ট ফিটনেস চ্যালেঞ্জে যোগদান করলেন সায়ন্তিকা, নিমেষের মধ্যে ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের টিশার্ট চ্যালেঞ্জ। নিমেষের মধ্যে ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। অভিনেত্রীর ফিটনেস চ্যালেঞ্জে মুগ্ধ নেটিজেনরা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস নিয়ে কারও কোনও সন্দেহ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় চ্যালেঞ্জ হল টিশার্ট চ্যালেঞ্জ। যা এখন সিনে এবং টেলি তারকাদের মধ্যে অধিকাংশই অ্যাক্সেপ্ট করছেন। ফিটনেস চ্যালেঞ্জ আর সেখানে সায়ন্তিকা থাকবেন না এমন হয় না। 

আরও পড়ুনঃপৃথিবী দিবসে মিমির বিশেষ বার্তা, প্রকৃতির নানা রূপ তুলে ধরলেন অভিনেত্রী

নিমেষের মধ্যে কঠিন এই ফিটনেস চ্যালেঞ্জ শেষ করেছেন সায়ন্তিকা। সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। 

আরও পড়ুনঃবসিরহাটের মানুষ না খেতে পেয়ে বিক্ষোভ করছে, অন্যদিকে নিজের লকডাউন আপডেটে মশগুল নুসরত

তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে কুড়ি হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?