প্রতিটি সম্পর্কে টানাপোড়েনের মাঝে শ্রাবন্তী পাশে পেয়েছেন একজনকেই, তার সঙ্গেই ছবি পোস্ট অভিনেত্রীর

Published : Nov 29, 2020, 11:45 AM ISTUpdated : Nov 29, 2020, 01:19 PM IST
প্রতিটি সম্পর্কে টানাপোড়েনের মাঝে শ্রাবন্তী পাশে পেয়েছেন একজনকেই, তার সঙ্গেই ছবি পোস্ট অভিনেত্রীর

সংক্ষিপ্ত

একের পর এক সম্পর্কে বিচ্ছেদের মধ্যে দিয়ে টালমাটাল জীবন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এরই মাঝে হাসিমুখে ব্যক্তিগত এবং পেশাগত জীবন সামলাচ্ছেন তিনি এই যাত্রায় পাশে পেয়েছেন কেবল একটিই মানুষকে তার সঙ্গেই সেলফি তুলে পোস্ট করলেন অভিনেত্রী

শ্রাবন্তীর চট্টোপাধ্যায়ের জীবনে একের পর এক সম্পর্কে ভাঙন। ভালবেসে যতবারই ভেবেছেন নিজের জীবনসঙ্গীকে পেয়েছেন ততবারই অন্ধকার নেমে এসেছে তাঁর জীবনে। বারে বারে বদলেছে ললাটের লিখন। নিন্দুকদের তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা মচামত থাকলেও শ্রাবন্তী রয়েছেন নিজেরই মত। যখন যা মনে তাই তিনি করেন সমাজের কথা তোয়াক্কা না করে। প্রতিবারই ভালবেসেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

রাজীব, কৃষের পর রোশনের সঙ্গেও সম্পর্কে ভাঙনের পর শ্রাবন্তী অবশ্য ভেঙে পড়েননি। ভেঙে না পড়ার কারণ হল তাঁর ছেলে অভিমুণ্য চট্টোপাধ্যায়। জীবনের প্রতিপদে ছেলেকে পাশে পেয়েছেন শ্রাবন্তী। সেই ছেলের সঙ্গে সম্প্রতি একটি সেলফি পোস্ট করেছেন। যেখানে কালো পোশাকে দেখা গিয়েছে দু'জনকে। শপিং করে ফিরছেন তাঁরা। রোদচশমা চোখে দিয়ে ছেলের সঙ্গে পোজ দিয়েছেন অভিনেত্রী। দিন কতক আগে রোশনের সঙ্গে শ্রাবন্তীর শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া যুদ্ধ। এমনটাই অনুমান করেছে সাইবারবাসীরা। 

আরও পড়ুনঃসিঁদুরদানের পরই লজ্জায় রাঙা হলেন অনির্বাণ, মধুরিমার মিষ্টি হাসিতেই কাবু হলেন অভিনেতা

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা