কুকুরছানা বিতর্ক এখন অতীত, জন্মদিনে শ্রীলেখা মিত্র সুইজারল্যান্ডে, পাতে ইলিশ-চিংড়ি

Published : Aug 31, 2021, 11:04 AM IST
কুকুরছানা বিতর্ক এখন অতীত, জন্মদিনে শ্রীলেখা মিত্র সুইজারল্যান্ডে, পাতে ইলিশ-চিংড়ি

সংক্ষিপ্ত

বাংলা থেকে অনেক দূরে থাকলেও জন্মদিনে একেবারে বাঙালি সাজেই ধরা দিলেন শ্রীলেখা। পাশাপাশি কোনও বিদেশি খাবার নয় বরং বিশুদ্ধ বাঙালি খাবার খেয়েই নিজের জন্মদিন পালন করলেন অভিনেত্রী। 

সুইজারল্যান্ড হলে কি হবে বাঙালিয়ানায় একশতে একশ পেলেন শ্রীলেখা মিত্র। সুইজারল্যান্ডে থেকেই নিজের ৪৬ তম জন্মদিন পালন করলেন অভিনেত্রী। বাংলা থেকে অনেক দূরে থাকলেও জন্মদিনে একেবারে বাঙালি সাজেই ধরা দিলেন শ্রীলেখা। পাশাপাশি কোনও বিদেশি খাবার নয় বরং বিশুদ্ধ বাঙালি খাবার খেয়েই নিজের জন্মদিন পালন করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সুইজারল্যান্ডের জুরিখ শহর থেকে নিজের জন্মদিনের দিন ছবি পোস্ট করেন অভিনেত্রী। বিদেশে একেবারে বাঙালি সাজে শ্রীলেখার এই পোস্ট বেশ ভাইরাল হয়েছে।

 

 

ছবিতে দেখা যাচ্ছে, শ্রীলেখার পরনে রয়েছে গোলাপি শিফন শাড়ি, মাথায় বিনুনি, কানের উপরে চুলে লাগানো রয়েছে ফুলের ক্লিপ, কপালে ছোট টিপ। সব মিলিয়ে একেবারে বাঙালি লক্ষ্মী মেয়ের সাজে ছবির জন্য পোজ দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে ফেসবুক লাইভেও দেখা গেল তাঁকে। অভিনেত্রী নিজেই জানান, জন্মদিনের দিন দুপুরের খাবারে কোনও বিদেশি খাবার নয় বরং জায়গা করে নিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ এবং চিংড়ি। অভিনেত্রীর মতে বিদেশে বসে বাঙালি খাবার খাওয়ার মজাই আলাদা। 

আরও পড়ুন- বিয়ের পিঁড়িতে বসার আগেই শ্রদ্ধা-রোহনের ডিভোর্স নিয়ে বেজায় চিন্তিত শক্তি কাপুর, জানুন কেন

আরও পড়ুন- আপনার পা দুটো আগুন' ঋতুপর্ণা সেনগুপ্তের ইনস্টা পোস্টে কমেন্টের বন্যা

অভিনেত্রী আরও জানান, দুপুরের খাবার খাওয়ার পর পাবে গিয়ে চলবে জন্মদিন পালন। থাকবে নাচ, গান আর অনেক হইহুল্লোড়। সব মিলিয়ে জন্মদিনটা আনন্দ করেই কাটিয়েছেন অভিনেত্রী। তবে একটাই আফসোস এই দিন শ্রীলেখার পাশে ছিল না তাঁর একমাত্র মেয়ে মাইয়্যা। তাই কিছুটা মন খারাপ হয়েছে অভিনেত্রীর। তবে ভিডিও কলে মায়ের জন্য কেক কেটেছেন শ্রীলেখার মেয়ে মাইয়্যা। সম্প্রতি কুকুরছানার মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রীলেখা। তবে এখন আপাতত নিজের জন্মদিনের ভাল স্মৃতিকে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন অভিনেত্রী।

     

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা