পর্দায় ফিরছেন জেনেলিয়া স্বামীর হাত ধরেই ফের প্রত্যাবর্তন তার

Published : Aug 05, 2022, 07:07 PM IST
পর্দায় ফিরছেন জেনেলিয়া স্বামীর হাত ধরেই ফের প্রত্যাবর্তন তার

সংক্ষিপ্ত

আসন্ন মারাঠি ছবি বেদ দিয়ে ১০ বছর পর বড়পর্দায় প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত 'জানে তু ইয়া জানেনা ' র অদিতি। ছবির পরিচালক জেনেলিয়ার স্বামী রীতেশ। বেদ জেনেলিয়ার প্রথম মারাঠি সিনেমা হতে চলেছে। এটা ছাড়াও মিস্টার মামিতে রীতেশের সঙ্গেই আবার কাজ করবেন জেনেলিয়া।

আসন্ন মারাঠি ছবি বেদ দিয়ে ১০ বছর পর বড়পর্দায় প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত 'জানে তু ইয়া জানেনা ' র অদিতি। ছবির পরিচালক জেনেলিয়ার স্বামী রীতেশ। বেদ জেনেলিয়ার প্রথম মারাঠি সিনেমা হতে চলেছে। এটা ছাড়াও মিস্টার মামিতে রীতেশের সঙ্গেই আবার কাজ করবেন জেনেলিয়া। অভিনেত্রীর ৩৫ তম জন্মদিনে এই সুখবর ভাগ করে নেওয়ার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছু কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। জেনেলিয়া ডি'সুজা একবার সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে তার বিয়ের পর লোকে বলেছিল যে রীতেশ দেশমুখকে বিয়ে করার জন্য তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তিনি তার বিয়ের পরে এবং মাতৃত্বকে আলিঙ্গন করার পরে পরিবারের দিকে মনোনিবেশ করার জন্য চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন। সেই বিরতি টানা দশ বছরের দীর্ঘ বিরতি। জেনেলিয়া ডি’সুজা এবং রীতেশ দেশমুখের প্রেমের গল্প হার মানাবে যে কোনো বলিউডের ছবিকে। দুজনের প্রথম ছবি তুঝে মেরি কসমের সেটে তাদের প্রেম হয়েছিল এবং এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করার পরে, তারা গাঁটছড়া বাঁধেন। কিন্তু তাদের বিয়ে এতটাও সহজ ছিলনা কারণ জেনেলিয়া কাজের চেয়ে তার পরিবারকে বেশি অগ্রাধিকার দিয়েছিল।

৩ ফেব্রুয়ারী, ২০১২ তে রিতেশ আর জেনেলিয়া বিয়ে করেন। পরে তারা দুই পুত্র, রাহেল এবং রিয়ানের জন্ম দেন। গাঁটছড়া বাঁধার পরে এবং তার পরিবার শুরু করার পরে, জেনেলিয়া চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন, যা মানুষের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিল। কেরিয়ারের শীর্ষে কাজ থেকে বিরতি নিয়ে জেনেলিয়া বলেছিলেন, 'সত্যি বলতে, আমি যখন বিয়ে করি, আমি খুব নিশ্চিত ছিলাম যে আমি আমার পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাই। আমি এর আগে অনেক কাজ করেছি, মানুষ হয়তো আমাকে হিন্দি সিনেমায় খুব একটা দেখেনি কিন্তু দক্ষিণী সিনেমায়, আমি আক্ষরিক অর্থেই বছরের ৩৬৫ দিন কাজ করেছি, তাই আমার মনে হয়েছিল আমার এই বিরতি দরকার। আমি আমার পরিবারকে অগ্রাধিকার দিতে চেয়েছিলাম এবং তারপরে আমার জীবনে আমার সন্তানেরা আসে। আমার পরিবারের সাথে আমার এই সময়টা আমি চেয়েছিলাম এবং আমি আনন্দিত যে আমি এখন সে জায়গায় আছি যেখানে এই সমস্ত কিছুই যায় আসে না আর।'

আরও পড়ুনঃ 

মাখনের মতো উরুতে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, রেড হট লুকে হাইভোল্টেজ বাড়ালেন পায়েল

'সুপারস্টার সিংগার ২’-এ এসে কেঁদে ফেললেন অক্ষয় কুমার! কিন্তু কেন?

​​​​​​​একাধিক নারীসঙ্গ, ৪ বার বিয়ের পরও সংসার টেকেনি কিশোরের, কেন জানেন ?
'যখন আমি বিয়ে করছিলাম, তখন আমার কাছে লোকেরা আমাকে বলেছিল, 'ওহ তুমি বিয়ে করছ,তোমার ক্যারিয়ার শেষ'। আমি সব শুনেছি কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে এটা আমাকে বিয়ে করা থেকে বিরত রাখবে না কারণ আমি সেটাই চেয়েছিলাম। এখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি খুব ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি, যেখানে বিষয়বস্তু বিকশিত হচ্ছে। এমন অনেক কাজ আছে যা শিল্পী এবং অভিনেতারা পান যেটা তারকা সর্বস্ব বা একঘেয়ে নয়। অভিনেতা হিসাবে আজও অনেক কিছু করার আছে।' তিনি যোগ করেছিলেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন জেনেলিয়া।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা
Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী