সোশ্যাল মিডিয়ায় হৃতিকে ভালোবাসা জানালেন সাবা, তবে কি সম্পর্কে কথা ঘোষণা করতে চলেছেন?

Published : May 14, 2022, 02:56 PM IST
সোশ্যাল মিডিয়ায় হৃতিকে ভালোবাসা জানালেন সাবা, তবে কি সম্পর্কে কথা ঘোষণা করতে চলেছেন?

সংক্ষিপ্ত

হৃতিক ও সাবার প্রেম খুব বেশিদিন গোপনে ছিল না। তাদের সম্পর্কের শুরুর কিছুদিনের মধ্যেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন দুজন। প্রথমবার রেস্তোরাঁয় দেখা গিয়েছিল এদের। তারপর সতর্ক থাকলেও, বেশিদিন লুকিয়ে রাখতে পারেননি সম্পর্কের কথা। জনসমক্ষে মেনে না নিলেও হৃতিক ও সাবা আজাদের যে একটা সম্পর্ক আছে তা সকলেরই জানা।  বর্তমানে প্রায়শই এক সঙ্গে দেখা যায় তাদের। আবার হৃতিকে পরিবারের সঙ্গেও সময় কাটান সাবা। বর্তমানে সম্পর্ক নিয়ে তারা যে বেশ সিরিয়াস তা সাবার আচরণেই প্রকাশ পেল। 

১৭ বছর বয়সী সাবার সঙ্গে হৃতিকের প্রেমের কথা সকলেরই জানা। হৃতিকের বিবাহ বিচ্ছেদের পর বেশ কিছুদিন সিঙ্গেল ছিলেন নায়ক। তারপর মাঝে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃতিকের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে, তা বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। কারণ হৃতিক ও সাবার প্রেম খুব বেশিদিন গোপনে ছিল না। তাদের সম্পর্কের শুরুর কিছুদিনের মধ্যেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন দুজন। প্রথমবার রেস্তোরাঁয় দেখা গিয়েছিল এদের। তারপর সতর্ক থাকলেও, বেশিদিন লুকিয়ে রাখতে পারেননি সম্পর্কের কথা। জনসমক্ষে মেনে না নিলেও হৃতিক ও সাবা আজাদের যে একটা সম্পর্ক আছে তা সকলেরই জানা।  বর্তমানে প্রায়শই এক সঙ্গে দেখা যায় তাদের। আবার হৃতিকে পরিবারের সঙ্গেও সময় কাটান সাবা। বর্তমানে সম্পর্ক নিয়ে তারা যে বেশ সিরিয়াস তা সাবার আচরণেই প্রকাশ পেল। 

সম্প্রতি সাবা তাঁর একটি প্রোজেক্টের কথা ঘোষণা করেছেন। ছবির নাম  মিনিমাম। এই ছবির পোস্টার তিনি নিজেই শেয়ার করেছেন। আর লিখেছেন, আমার পরবর্তী ছবি, এই সব রত্নদের সঙ্গে... আজকের ভ্যারাইটিতে। এরপরই হৃতিক লেখেন বাহ। তুমি ফাটিয়ে দেবে তুমি দারুণ। এর উত্তরে সাবা স্প্যানিশ ভাষাতে লেখেন মন আমোর। যার অর্থ আমার ভালোবাসা। 

এরপর প্রশ্ন উঠে সকলের মনে। তবে, কি সত্যিই তাদের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন তাঁরা? সে যাই হোক, নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত হৃতিক। কাজ ও ব্যক্তিগত জীবন এক সঙ্গে ভালোভাবে ব্যালেন্স করছেন নায়ক। 

‘বিক্রম বেদা’ ছবির কাজ শেষ করে চলছে ‘ফাইটার’ ছবির কাজ। এই ছবির শ্যুটিং-এর ১০০ দিনের শিডিউল রয়েছে তাঁর। এই ফাইটার ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধবেন হৃতিক। এর পরই শুরু করবেন কৃষ ৪-এর কাজ। তবে, এখনও কৃষ ৪ ছবি প্রসঙ্গে তেমন কিছু জানা যায়নি। প্রথমে শোনা গিয়েছিল এই ছবিতে হৃতিকের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু, এখনও সেই খবরে শিলমোহর পড়েনি। বিপরীতে কাকে দেখা যাবে, তা এখনও নিশ্চিত হয়নি। শোনা যাচ্ছে, চলছে নায়িকা নির্বাচনের কাজ।  কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল ‘কৃষ ৪’-এর টিজার। মাত্র ২ মিনিট ২৩ সেকেন্ডের এই টিজার ঝড় তুলেছে। টিজার সেই লং কোট পরে চোখে কালো মাস্ক পরে হাজির হন কৃষ। মারকাটারি সুঠাম ফিগার শার্টলেস অবস্থায় হৃতিককে দেখে ঘুম উড়েছে সকলের।   

আরও পড়ুন- ডেবিউ করতে চলেছেন সুহানা খান-খুশি কাপুর ও অগস্ত্য নন্দা, প্রকাশ্যে দ্য আর্চিস-এর টিজার

আরও পড়ুন- জন্মদিনের পরের দিন মৃত্যু হল কেরলের মডেল অভিনেত্রী সাহানার, ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

​​​​​​​আরও পড়ুন- চাকদহ এক্সপ্রেস নিয়ে মুখ খুললেন অনুষ্কা, জানালেন নিজের ফিটনেসের কথা
  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা