MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • চাকদহ এক্সপ্রেস নিয়ে মুখ খুললেন অনুষ্কা, জানালেন নিজের ফিটনেসের কথা

চাকদহ এক্সপ্রেস নিয়ে মুখ খুললেন অনুষ্কা, জানালেন নিজের ফিটনেসের কথা

তিনি এখন শুধু অভিনেত্রী নন। একজন মাও। কিছুদিন আগেই ভাবিকার জন্ম হয়েছে। সন্তান এবং সংসারের জন্য প্রায় ৪ বছর দূরে ছিলেন সিলভার স্ক্রিন থেকে। এবার সেই লম্বা বিরতি শেষে কামব্যাক করতে চলেছেন অনুষ্কা। আবারও পুরনো ছন্দে দেখা যাবে তাঁকে। গত কয়েক বছরে পুরোপুরি বদলে গিয়েছে অনুষ্কার জীবন। ২০১৮ সালে শেষ বার তাঁকে জিরো ছবিতে দেখা গিয়েছিল। শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। একজন বিজ্ঞানীর চরিত্রে তাক লাগানো অভিনয় করেন। ছবিতে প্রতিবন্ধী আফিসার চরিত্রে দেখা যায়। সেই ছবির পর থেকে পুরোপুরি গায়েব ছিলেন অনুষ্কা। তবে, এবার পুরনো ফর্মে আসতে চলেছেন নায়িকা। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 14 2022, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

শীঘ্রই মুক্তি চাকদহ এক্সপ্রেস। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন তিনি। আপাতত জমিয়ে চলছে ক্রিকেট প্র্যাকটিস। ছবির কেন্দ্রে ক্রিকেট তারকার জীবন। তাঁর জীবনের কাহিনি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে ক্রিকেট খেলার ট্রেনিং নিতে হচ্ছে তাঁকে। খেলতে গেলে প্রয়োজন ফিটনেস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস নিয়ে মুখ খোলের অনুষ্কা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বলেন, নিজের শারীরিক সক্ষমতা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন। বলেন, আমি শুরু থেকেই চাকদহ এক্সপ্রেসের সঙ্গে যুক্ত আছি। আরও আগে এটা করবার কথা ছিল। কিন্তু অতিমারীর কারণে পিছিয়ে যায়। আবার আমিন অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। যখন দ্বিতীয় দফায় এই ছবি নিয়ে কাজ শুরু করলাম, তখন খুব চিন্তায় ছিলাম।

310

তিনি বলেন, আমি খুবই নার্ভাস ছিলাম। আমার সবে একটা বাচ্চা হয়েছে। আমি এখন আর আগের মতো শক্তিশালী নই। ১৮ মাস ধরে কোনওরকম ট্রেনিং করিনি। আমার সত্যিই সেই শারীরিক শক্তি নেই, যা আগে ছিল। আগের আমি জিমে নিজেকে বেশি পুশ করতাম। যা এখন আর সম্ভব নয়। সদ্য এক সাক্ষাতকারে এমনই জানান অনুষ্কা। 

410

তিনি বলেন, মা হওয়ার পর এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত থাকবেন কিনা সে ব্যাপারে তার মনে প্রশ্ন জেগেছিল। তবে, মনের জোড়ে এই কাজ নিয়ে এগিয়ে গিয়েছেন। তিনি বলেন, বহুদিন ধরে তাঁর ইচ্ছে ছিল এমন কনটেন্টে অংশ হওয়ার। তাই সেই সুযোগ পেয়ে হাত ছাড়া করতে চাননি। 

510

সদ্য তাঁর নিজের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস (Clean Slate Filmz) থেকে সরে দাঁড়ালেন নায়িকা। বললেন, প্রথম ভালোবাস নিয়েই থাকতে চান। এক সময় নিজের প্রযোজনা হাউজের ছবিতে পর পর কাজ করেছেন অনুষ্কা। ছবিগুলো সে সময় বক্স অফিসে বেশ প্রশংসাও কুড়িয়েছিল। সেই প্রযোজনা সংস্থা থেকে আলাদা হয়েছেন তিনি। বর্তমানে, সংস্থার দায়িত্ব সামলাচ্ছে তাঁর ভাই। 

610

২০১৩ সালে অনুষ্কা ও তাঁর ভাই যৌথ উদ্যোগে শুরু করেন ক্লিন স্লেট ফিল্মস (Clean Slate Filmz)। ‘এনএইচ১০’, ‘পরী’, ছবি দুটি প্রযোজনা করেছে সংস্থাটি। তাছাড়া, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘বুলবুল’ ও অ্যামাজম প্রাইমে ‘পাতাললোক’ এই সংস্থারই প্রযোজনা। তারপরও কেন অনুষ্কার প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়াল তা নিয়ে প্রশ্ন উঠেছিল সকলের মনে। 

710

তারপরই তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি এখন একজন সন্তানের মা। যার পেশা অভিনয়। অভিনয়টা আমার প্রথম প্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সেই কারণেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে এলাম। এখন থেকে এক দায়িত্ব সামলামে আমার ভাই কর্নেশ। এই সংস্থা একদম সঠিক হাতেই থাকবে। তবে, সংস্থার সঙ্গে অফিসিয়ালি যুক্ত না থাকলেও, ভাইয়ের পাশে আছি।’

810

এদিকে সোমবার রবিঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে তাঁকে সম্মান জানান অনেকে। এই তালিকায় যেমন ছিলেন টলিউড তারকারা, তেমনই ছিলেন অনুষ্কা শর্মা। যা মুহূর্তে ভাইরাল হয়েছিল। অনুষ্কা তাঁর ইনস্ট্রাগ্রাম স্টোরিতে রবি ঠাকুরের একটি উদ্ধৃতি ভাগ করেন। আর লেখেন, খুশি হওয়া খুব সাধারণ, তবে সাধারণ হওয়া খুব কঠিন। 

910

অনুষ্কার এই পোস্ট সকলের নজর কাড়ে। মুহূর্তে ভাইরাল হয়েছিল পোস্টটি। কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি খবরে আসেন। সে যাই হোক, বর্তমানে অনুষ্কা বেজায় ব্যস্ত ক্রিকেট নিয়ে। ঝুলন গোস্বামীর জীবন নিয়ে তৈরি বায়োপিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর ছবির পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা। 

1010

সম্প্রতি অনুষ্কা জানান, এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটি বলবে আত্মত্যাগের গল্প। মহিলা ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পালটে দিতে আসছে। আপাতত জমিয়ে চলছে ক্রিকেট প্র্যাকটিস। ছবির কেন্দ্রে ক্রিকেট তারকার জীবন। তাঁর জীবনের কাহিনি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে ক্রিকেট খেলার ট্রেনিং নিতে হচ্ছে তাঁকে। খেলতে গেলে প্রয়োজন ফিটনেস।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Recommended image2
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Recommended image3
Badshah: দ্বিতীয় বিয়ে ভাঙল বাদশা-র, ফের চর্চায় র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন
Recommended image4
Alia Bhatt: ভাইরাল হল আলিয়ার নো মেকআপ লুক, জেনে নিন তিরিশে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
Recommended image5
Shabana Azmi: জাভেদ আখতারের সঙ্গে বিয়েটা 'পারফেক্ট' নয়, মুখ খুললেন শাবানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved