'রিয়াকে কি ভালবাসেন', প্রশ্ন শুনতেই নিমেষে এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন সুশান্ত, ভাইরাল ভিডিও

Published : Aug 02, 2020, 10:21 PM ISTUpdated : Aug 03, 2020, 12:34 AM IST
'রিয়াকে কি ভালবাসেন', প্রশ্ন শুনতেই নিমেষে এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন সুশান্ত, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

শেষ ছবির প্রচারে ছিলেন সুশান্ত সিং রাজপুত প্রশ্ন করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে নিয়ে রিয়াকে কে কি ভালবাসেন তিনি প্রশ্ন শুনতেই এড়িয়ে গিয়েছিলেন প্রয়াত অভিনেতা

চলছিল 'ছিছোঁড়ে' ছবির প্রচার। শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভসিনের সঙ্গে বসে সুশান্ত সিং রাজপুত। সাংবাদিক প্রশ্ন ছুঁড়লেন সুশান্তের দিকে। "রিয়াকে কি ভালবাসেন", নিচে তাকিয়ে নিমেষের মধ্যে এড়িয়ে গেলেন প্রশ্নটি। পুরনো ভিডিওটি ক্রমশ ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়। ভক্তদের দাবি, রিয়ার সঙ্গে তিনি খুশি ছিলেন না। যার কারণে এমন প্রতিক্রিয়া দিয়েছেন প্রয়াত অভিনেতা। প্রসঙ্গত, একাধিক অভিযোগ, নানা মন্তব্য, কটাক্ষের তির, অবশেষে নিজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বিচার চেয়েছেন রিয়া চক্রবর্তী। সাদা সালোওয়ার কামিজ পরে, কাঁদো কাঁদো চেহারা নিয়ে জানালেন নিজের বক্তব্য। সাদা পোশাকে, চোখে ভর্তি জল নিয়ে কোথা থেকে এই ভিডিও করেছেন সেই নিয়ে প্রশ্ন উঠেছিল নেটমহলে। এবার সেসব প্রশ্ন বদলেছে মিম কনটেন্টে।

আরও পড়ুনঃসুশান্তের ৫০ টি সিমের মধ্যে কোনটাই তাঁর নামে নয়, একটি সিম সিদ্ধার্থের নামে, জানাল বিহার পুলিশ

ভারচ্যুয়ালি জনসমক্ষে এসে নিজের বিপদ বাড়িয়ে ফেলেছেন রিয়া। প্রশ্ন, অভিযোগ, চরিত্রে কুমন্তব্য, নানা বিষয় জর্জরিত হয়ে গিয়েছে রিয়ার জীবন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁকে নিয়ে চলছে নানা কাটাছেঁড়া। অভিযোগের আঙুল ওঠার পাশাপাশি তিনি এখন মিম ক্যুইন। ভিডিওটি পোস্ট করেছিলেন এক অজ্ঞাত জায়গা থেকে। যেখানে রিয়া জানিয়েছেন, "আমার ঐশ্বর এবং আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি আমি বিটার পাবোই। আমার বিরুদ্ধে সাংঘাতিক মন্তব্য করে চলেছে ইলেক্ট্রনিক সংবাদমাধ্যম।" আইনজীবীর পরামর্শে অনুযায়ী তিনি এ বিষয় কোনও মন্তব্য করতে চাননি। সত্যমেব জয়তে বলেই শেষ করেন ভিডিও। আইন এবং ঈশ্বরের প্রতি রিয়ার আস্থা থাকলেও তাঁর প্রতি কারও কোনও আস্থা নেই আর। 

আরও পড়ুনঃকরোনামুক্ত টলিউডের 'মল্লিক' পরিবার, কোয়েলের টুইটে স্বস্তি ভক্তমহলে

 

তাঁকে সাদা পোশাক এবং কাঁদো কাঁদো চেহারায় আরও যেন আরও চটেছে নেটদুনিয়া। শুরু হয়েছে মিম তৈরি। রিয়ার বিরুদ্ধে আসা 'গেল্ড ডিগার'র তকমাতেও চলছে ঠাট্টা। এক বছরে সুশান্তের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে তাঁর পিছনে। রিয়াকে ইতিমধ্যেই 'রিয়া চিটফান্ড' হিসাবে সম্বোধন করা হয়েছে। তাঁর গ্ল্যামারাস ছবি এবং সাদা পোশাক পরা এই ভিডিওর ছবি পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে নানা মিম। মিমের বিষয়, প্রেমিকের ক্রেডিট কার্ডে জীবন যাপন করার সময় রিয়ার গ্ল্যামারাস চেহারার মত অবস্থা থাকে এবং প্রেমিকের ক্রেডিট কার্ড হাতছাড়া হওয়ার পর সাদা পোশাক পরে গরিব অবস্থা হয়। এছাড়াও তাঁর ছবির সঙ্গে সুস্মিতা সেন, বিপাশা বসু এবং রানি মুখোপাধ্যায়ের ছবির সঙ্গে এডিট করে লেখা হয়েছে তাঁরা বাঙালির গর্ব এবং রিয়া বাঙালির লজ্জা।  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ektaa Kapoor: ভূত বাংলো থেকে রাগিনী ৩! একতা কাপুরের আপকামিং প্রজেক্টের তালিকা দেখলে চমকে যাবেন
Holi Celebration: মেয়ের সঙ্গে রং খেললেন সোহা, আবির মেখে ছবি পোস্ট করলেন উর্বশী, দেখে নিন এক ক্লিকে