তার সিঙ্গল থাকার পিছনে অজয় দায়ী, কেন এ কথা বলেছিলেন টাবু

Published : Nov 04, 2019, 02:09 PM ISTUpdated : Nov 04, 2019, 03:39 PM IST
তার সিঙ্গল থাকার পিছনে অজয় দায়ী, কেন এ কথা বলেছিলেন টাবু

সংক্ষিপ্ত

টাবু তার ২৫ বছর কাটিয়ে দিলেন অজয়কে ভালবেসে তবে তার একা থাকার জন্য় দায়ি করেন অজয়কেই  টাবু মজা করে জানান, তিনি বিয়ে করতে রাজি কিন্তু পাত্র খুঁজে দিতে হবে অজয় দেবগণকেই  

প্রায় ২৩ বছর পর অজয় ফিরলেন টাবুর কাছে। তবে বাস্তবে নয়, রোহিত শেট্টির 'গোলমাল এগেন' ছবির রোমান্টিক ফ্রেমে। আসলে একটি সাক্ষাতকারে টাবু জানান যে, জীবনের এতগুলি বছর একা কাটিয়ে দিলেন শুধুমাত্র অজয়কে ভালবেসে। তাই তার একা থাকার জন্য় দায়ি করেন অজয় দেবগণকেই । 

আরও পড়ুন, ৫০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধার্ঘ অমিতাভকে, দেখুন সেরা ৬ ছবি


একটা সময় অজয় দেবগণ এবং টাবু  প্রচুর  রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন। বিজয়পথ, তক্ষক, হাকিকৎ একের পর এক হিট ছবি তারা বলিউডকে দিয়েছিলেন। আর সময়ের সঙ্গে টাবু নিজের হৃদয়টাই দিয়ে বসেছিলেন অজয় দেবগণকে। আর সেই স্মৃতি টেনেই টাবু জানান যে, রোহিত শেট্টির 'গোলমাল এগেন' ছবিতে  অজয়ের সঙ্গে কাজ করতে গিয়ে কোথাও গিয়ে তিনি যেন আবার তার পুরোনো হিরোকে ফিরে পান। তারা একে অপরকে প্রায় ২৫ বছর ধরে চেনেন। তার খুড়তুতো ভাই সমীরের পাড়ার প্রতিবেশী ছিলেন অজয় দেবগণ। তারা সবাই একসঙ্গে প্রচুর ভাল সময় কাটিয়েছেন। তবে মজার ব্য়াপার হল, তার ভাই সমীর এবং অজয় মিলে রীতিমত টাবুর উপর খেয়াল রাখতেন। যদি কোনও ছেলে এসে টাবুর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে, তাহলে তো আর রক্ষে নেই। রীতিমত সেই ছেলেকে এমন ঝাড় দিতেন, যে কারোর আর ভূল করেও সাহস হতোনা, টাবুর দিকে তাকানোর। 

আরও পড়ুন, আমিরের ব্য়বহারে বাথরুমে বসে কাঁদতে হয়েছিল, ফাঁস করেন দিব্যা ভারতী

টাবু মজা করে আরও জানান, তিনি বিয়ে করতে রাজি। কিন্তু পাত্র খুঁজতে হবে অজয় দেবগণকেই। আসলে অজয় দেবগণের উপস্থিতি আজও তাকে নাড়া দেয়। অজয় থাকলে যেন তার সব চিন্তা এক নিমেশে দূর হয়ে যায়। যাইহোক আজ টাবুর ৪৮তম জন্মদিনে এভাবেই তার জীবনের সেরা মুহূর্তগুলি ফিরে আসুক বারবার। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা