NCB –র আওতায় মোটর ইন্সিওরেন্স পলিসি, নয়া চমকে খুশি বাইক মালিকরা

Published : Oct 24, 2021, 09:30 PM ISTUpdated : Oct 25, 2021, 12:57 PM IST
NCB –র আওতায় মোটর ইন্সিওরেন্স পলিসি, নয়া চমকে খুশি বাইক মালিকরা

সংক্ষিপ্ত

পলিসি ইয়ারের মধ্যে যদি ইন্সিওরেন্স পলিসি ক্লেম করার প্রয়োজন না হয় তাহলে পরবর্তীকালে ইন্সিওরেন্স পলিসি রিনিউ করার সময় পলিসি হোল্ডাররা বেশ কিছুটা ছাড় পাবেন।

মোটরবাইক, কারও কাছে প্যাশন আবার কারও কাছে রুজি-রুটি উপার্জনের প্রধান সঙ্গী। কেউ মনের মানুষক নিয়ে ছুটির দিনে লং ড্রাইভে(Long Drive) যান তো কেও আবার মাস মাইনের জন্য গোটা মাস ধরে মাইলের পর মাইল ছুটে চলেছেন। চাহিদা অনুযায়ী যারা মোটরবাইক ব্যবহার করেন তাদের জন্য রয়েছে সুখবর। মোটর ইন্সসিওরেন্স পলিসিতে(Motor Insurance Policy) চলে এল এনসিবি(NCB),যার অর্থ হল নো ক্লেম বোনাস(NCB)। ৪ চাকার ক্ষেত্রে এই পলিসি অনেক আগেই কার্যকরী হয়েছে। এবার সেই সুবিধা লুফে নেওয়ার পালা বাইক মালিকদেরও। শুধু বাইকের সেফটি-সিকিওরিটির জন্যই নয়, আইনি(Law) মতেও মোটরবাইকের ইন্সিওরেন্স পলিসি(Insurance policy) করা বাধ্যতামূলক। প্রতি বছর সমস্ত জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ইন্সিওরেন্স পলিসির প্রিমিয়ামও(Premium) বেশ খানিকটা বেড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বাইক মালিকদের কাছে নো ক্লেম বোনাস(NCB) কিন্তু একটা দারুণ উপহার স্বরূপ। এই পরিষেবা কার্যকরী হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফে্লবে বাইক মালিকরা। নো ক্লেম বোনাসের সুবিধা হল,পলিসি ইয়ারের মধ্যে যদি ইন্সিওরেন্স পলিসি ক্লেম করার প্রয়োজন না হয় তাহলে পরবর্তীকালে ইন্সিওরেন্স পলিসি রিনিউ(Insurance policy renew) করার সময় পলিসি হোল্ডাররা(Policy holder) বেশ কিছুটা ছাড় পাবেন। 

বলা বাহুল্য, এই ছাড়ের পরিমাণ কিন্তু প্রতি বছরই বাড়বে বই কি কমবে না। তবে সেই ক্ষেত্রে কিছু নিয়ম (Rules) রয়েছে। প্রসঙ্গত, প্রতি বছরই নো ক্লেম বোনাস(NCB) পদ্ধতিটি কার্যকরভাবে ব্যবহার করলে মোটর ইন্সিওরেন্স পলিসির প্রায় অর্ধেক বার্ষিক প্রিমিয়াম সংরক্ষণ করতে পারবে। ভারতের বর্তমান নিয়ম অনুযায়ী এক বছরের জন্য যদি কোনও ইন্সিওরেন্স ক্লেম না করে থাকা হয় তাহলে প্রিমিয়ামের ওপর ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পরবর্তী দুবছরেও যদি কোনও ইন্সিওরেন্স ক্লেম না করা হয় তাহলে সেই এনসিবি বেড়ে হবে ২৫ শতাংশ। তিন বছরের জন্য হবে ৩৫ শতাংশ। চার বছরের মাথায় এনসিবি-র পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়ে যাবে ৪৫ শতাংশ। আর পাঁচ বছরেও যদি কোনও রকম পলিসি ক্লেম না করে মোটরবাইক নিয়ে ছুটে চলেন তাহলে তো এনসিবি তে হাফ সেঞ্চুরি করে ফেলবেন অর্থাৎ প্রিমিয়ামে ৫০ শতাংশ ছাড় পাবেন।

আরও পড়ুন- PAY না করলে মিলবে না Phone Pe সার্ভিং,৫০ টাকার কম রিচার্জে লাগবে না প্রসেসিং চার্জ
আরও পড়ুন- ৩ বছর পর Myntraর সঙ্গে যাত্রা শেষ অমর নাগারামের, জানালেন Flipkart কর্তা

এনসিবি-পর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে পলিসি ইয়ার শেষ হওয়ার তিন মাসের মধ্যে যদি ইন্সিওরেন্স পলিসি রিনিউ না করা হয় তবে সেই ক্ষেত্রে  এনসিবি(NCB) কার্যকর হবে না। তাই এই বিশেষ সুবিধাটি পাওয়ার জন্য ইন্সিওরেন্স পলিসির নিয়ম মানা অত্যন্ত জরুরী।
আরও পড়ুন- একলাফে মুখ মোটা লাভের মুখ দেখল আইসিআইসিআই ব্যাঙ্ক, ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে নেট প্রফিট
 

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Gold Price: সপ্তাহে দ্বিতীয় দিনে কত টাকায় বিকোচ্ছে সোনা, রইল বিভিন্ন শহরে সোনার দর
১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার