
LIC: চাকরি শেষ, কিন্তু ইনকাম যেন না থামে। রিটায়ারমেন্টের পর সবার একটাই চিন্তা, হাতে প্রতি মাসে টাকা আসবে তো? ব্যাংকের এফডি-র সুদ কম, শেয়ার মার্কেটে রিস্ক। এই জন্যই এলআইসি এনেছে জীবন শান্তি/ স্মার্ট পেনশন প্ল্যান। নামেই বোঝা যাচ্ছে এটা শান্তির প্ল্যান। এটা হল সিঙ্গল প্রিমিয়াম ডেফারড অ্যানুইটি প্ল্যান। সোজা কথা হল একবার টাকা জমা করুন, তারপর আপনার ইচ্ছেমতো এক বছর বা ১০ বছর পর থেকে আজীবন পেনশন নিন।
প্রথম: একবারই টাকা দিতে হবে
আর কোনও মাসিক বা বাৎসরিক প্রিমিয়াম নেই। ৩০ বছর থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত যে কেউ এই প্ল্যান নিতে পারেন। মিনিমাম বিনিয়োগ দেড় লক্ষ টাকা থেকে শুরু। কোনও মেডিক্যাল টেস্টও লাগবে না।
দ্বিতীয়: পেনশন শুরু করার কন্ট্রোল আপনার হাতে
আপনি আজ ৪০ বছর বয়সে টাকা জমা করে বলতে পারেন, ‘আমি ৬০ বছর বয়স থেকে পেনশন নেব।’ আবার চাইলে ৬৫ বছর থেকেও নিতে পারেন। যত দেরিতে পেনশন শুরু করবেন, প্রতি মাসে হাতে তত বেশি টাকা আসবে।
তৃতীয়: আজীবন পেনশন + টাকা ফেরত গ্যারান্টি
যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন। ভগবান না করুক আপনার কিছু হলে আপনার নমিনি আপনার জমা করা পুরো টাকা একসঙ্গে ফেরত পাবে। টাকা মার যাবে না।
২৫ হাজার টাকা মাসিক পেনশন পেতে কত লাগবে হিসাব
ধরা যাক আপনার বর্তমান বয়স ৪৫ বছর। আপনি ঠিক করলেন ৬০ বছর বয়স থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা পেনশন নেবেন। এই ক্ষেত্রে আপনাকে এখন প্রায় ৪২ লক্ষ টাকা থেকে ৪৫ লক্ষ টাকা একসঙ্গে জমা করতে হবে।
আবার যদি আপনি একই ৪২-৪৫ লক্ষ টাকা ৪৫ বছর বয়সে জমা করে ৬৫ বছর বয়স থেকে পেনশন নেন, তাহলে প্রতি মাসে ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। মানে যত দেরি করবেন রিটার্ন তত বাড়বে।
আপনি পেনশন মাসিক, তিন মাস অন্তর, ছয় মাস অন্তর বা বছরে একবারও নিতে পারবেন। আপনার সুবিধা মতো অপশন বেছে নিন।
বিনিয়োগের সময় আয়কর আইনের ৮০ সি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে প্রতি মাসে যে পেনশনটা হাতে পাবেন সেটা আপনার অন্যান্য আয়ের সঙ্গে যোগ হয়ে ট্যাক্সেবল হবে।
এক নম্বর হল এই টাকা একবার জমা করলে মাঝে আর তোলা যাবে না। তাই জরুরি ফান্ড আলাদা রাখুন।
দুই নম্বর হল মুদ্রাস্ফীতি। আজকের ২৫ হাজার টাকার দাম আর ২০ বছর পরের ২৫ হাজার টাকার দাম এক হবে না। তাই শুধু এই প্ল্যানের উপর ভরসা না করে মিউচুয়াল ফান্ডেও কিছু টাকা রাখুন। সবচেয়ে ভালো হয় এলআইসি অফিসে গিয়ে বা এজেন্টের মাধ্যমে আপনার বয়স এমএমকি অনুযায়ী এগজ্যাক্ট কোট বের করে নেওয়া।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।