সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Oct 05, 2025, 09:47 AM IST
Job

সংক্ষিপ্ত

Job News: প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ  করতে চলেছে বেঙ্গালুরুর এই সংস্থা। জানুন কীভাবে  আবেদন জানাবেন  ও আবেদনের শেষ তারিখ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সরকারি চাকরিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বেঙ্গালুরুতে কাজের জন্য ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লায়েড ফিজিক্সে একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা।

শিক্ষাগত যোগ্যতা:-

অ্যাপ্লায়েড ফিজিক্স গবেষণা প্রকল্পে কাজের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে। মোট শূন্য পদের সংখ্যা ১টি। সংশ্লিষ্ট পোস্টে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের পোগ্রামিং, কৃত্রিম মেধা, মেশিন লার্নিং অ্যালগোরিদম, ডেটা কম্পিউটেশন প্রভৃতি বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

কীভাবে কর্মী নিয়োগ করা হবে:-

নিযুক্ত প্রার্থীদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের নিয়মমাফিক বেতন দেওয়া হবে। এছাড়াও ইনস্ট্রুমেন্টেশন সংক্রান্ত প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। উক্ত পোস্টগুলিতে আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোববর। আগ্রহী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে ই-মেইল মারফত যাবতীয় ডকুমেন্টস দিয়ে আবেদন জানাতে হবে।

অন্যদিকে, বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় পারমাণবিক ক্ষেত্রে কাজের জন্য অভিজ্ঞ কর্মী নিয়োগ করছে। এর জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে আগামী ৭ অক্টোবরের মধ্যে।

সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ১০টি। সংস্থায় নিযুক্তদের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে ইলেকট্রিক্যাল, সিভিল ও মেকানিক্যাল বিভাগে কাজের সুযোগ মিলবে।

নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে ৭০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও মিলবে অন্যান্য সুযোগ সুবিধা। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। তবে সংশ্লিষ্ট পোস্টগুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

গেইলে শিক্ষানবিশ হিসেবে বিভিন্ন পদে চাকরির সুযোগ, জানুন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের জন্য সরকারি সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ