Bank of Baroda Relationship Manager Recruitment 2021- প্রচুর সংখ্যক রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

Published : Nov 26, 2021, 09:44 AM ISTUpdated : Nov 26, 2021, 09:46 AM IST
Bank of Baroda Relationship Manager Recruitment 2021- প্রচুর সংখ্যক রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

সংক্ষিপ্ত

আগ্রহীরা ব্যাংক অফ বারোদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে 

শতাব্দী কর, প্রতিবেদক- প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাংক অফ বারোদা (Bank of Baroda)। ৯ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। ব্যাংক অফ বারোদার পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রিলেশনশিপ ম্যানেজার (Relationship Manager) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ব্যাংক অফ বারোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Bank of Baroda Relationship Manager Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৯ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: CSIR NIIST Recruitment 2021- নামী প্রতিষ্ঠানে গবেষণা ক্ষেত্রে কাজের সুযোগ, কীভাবে আবেদন করবেন

Bank of Baroda Relationship Manager Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক অফ বারোদা (Bank of Baroda)
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ৩৭৬টি
শূন্যপদের বিবরণ: নির্বাচিত প্রার্থীদের মূলত রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ করা হবে। 
Bank of Baroda Relationship Manager Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদের জন্য প্রার্থীদের AICTE/ ভারত সরকার/ কোনও সরকারি মন্ত্রক দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে। 
Bank of Baroda Relationship Manager Recruitment 2021: বয়সসীমা
সিনিয়ার রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। তবে ই-ওয়েলথ সিনিয়ার রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য বয়সসীমা ২৩ থেকে ৩৫ বছর ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: Railway Recruitment 2021- তরুন-তরুনীদের জন্য দারুণ সুখবর! রেলওয়ের অধীনে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ
 

Bank of Baroda Relationship Manager Recruitment 2021: কীভাবে আবেদন করবেন?
স্টেপ-১ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে bankofbaroda.in গিয়ে ‘ক্যারিয়ার্স’ লিঙ্কে ক্লিক করতে হবে। 
স্টেপ-২ এরপর একটি নতুন পেজে উল্লিখিত পদের নাম সম্পন্ন লিঙ্কটিতে ক্লিক করতে হবে, 
স্টেপ-৩ আবেদনপত্রটি সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ সম্পূর্ণ পূরণ করার পর সাবমিট করতে হবে।
স্টেপ-৪ আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদন ফি জমা করতে হবে।
স্টেপ-৫ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীদের আবেদনের প্রমাণ স্বরূপ আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে হবে।    
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত পদে সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://www.bankofbaroda.in/career/current-opportunities ব্যবহার করে আবেদন করতে পারেন।
 

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
click me!

Recommended Stories

'Pariksha pe Charcha'-এ পড়ুয়াদের মোদীর বার্তা: নিজের পড়ার ধরনে বিশ্বাস রাখো
অবসরের পর ব্যাঙ্কে চাকরির সুযোগ, ২৫৭টি শূন্যপদে নিয়োগ করবে SBI, দেখে নিন কীভাবে আবেদন করবেন