সোনার কাজ করতেন মুম্বইয়ে। ২২ মার্চ বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নিজামপুর গ্রামের এক যুবক। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। লক্ষণ সন্দেহজনক হওয়ার রোগীকে পাঠিয়ে দেওয়া হয় মেদিনীপুর জেলা হাসপাতালে। আইসোলেশন থাকাকালীন করোনা ধরা পড়ে ওই যুবকের। চিকিৎসা চলছিল কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। রবিবার সন্ধ্যায় মুম্বই ফেরত ওই যুবককে করোনামুক্ত বলে ঘোষণা করেন চিকিৎসরা। সরকারি অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। ওই যুবকের বাবা ও স্ত্রীরও করোনা ধরা পড়েছে। তাঁরা এখনও বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। দাঁতনের শাউরি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষকও করোনায় আক্রান্ত হয়েছেন। ওড়িশার একটি নার্সিংহোমে ভর্তি তিনি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.