লকডাউনে একি হাল ভারতীয় উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার, ভাইরাল ছবি

Published : May 04, 2020, 04:02 PM IST
লকডাউনে একি হাল ভারতীয় উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার, ভাইরাল ছবি

সংক্ষিপ্ত

লকডাউনে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন ঋদ্ধমান সাহা ছবিতে ফ্যান পরিষ্কার করতে দেখা গেল ভারতীয় উইকেট রক্ষককে লকডাউন কীভাবে কাটাচ্ছে ফ্যানেদের জানাতে এই উদ্যোগ ঋদ্ধির সাহার ফ্যান পরিষ্কারের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়  

বিশ্ব জুড়ে নিজের মারণ থাবা বিস্তার করেই চলেছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই গোটা বিশ্লে ৩৫ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ কোভিড ১৯-এ। মৃতের সংখ্যা প্রায় আড়াই লক্ষ্য। করোনা জেরে স্তব্ধ ক্রীড়া বিশ্বও। এই সময় পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অনেক বেশি সময় কাটাচ্ছেন প্লেয়াররা। পাশাপাশি নিজেদর সখও পূরণ করছেন সকলে। অনেকে আবার নিজেদের ব্যস্ত রেখেছেন ঘরের কাজে। সোমবার সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ছবি শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক বাংলার ঋদ্ধিমান সাহা। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃমুরলী বিজয়ের তরফে ডিনারের প্রস্তাব পেয়ে কী জানালেন এলিস পেরি, দেখুন ভিডিও

আরও পড়ুনঃপ্রয়াত অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ডব্লু.ডব্লু.ই সুপারস্টার জন সিনার

স্বাভাবিক সময় মাঠই যাদের জীবন। ম্যাচ ও অনুশীলন যাদের নিত্যদিনের নামচা। ব্যাট,বল,প্যাড,গ্লাভসই যাদের কাছে সবকিছু। তারা অই লকডাউনে যতই যা কিছু করুক না কেন, সময় কাটানো কিন্তু খুব কঠিন। বাধ্য হয়ে ঘরের কাজও নিজেই করতে শুরু করেছেন অনেকে। সোমবার ঋদ্ধিমান সাহা যেই ছবিটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে হাফ ঘরের ফ্যান পরিষ্কার করছেন। পরনে তার প্যান্ট ও টি-শার্ট। এই ছবির মাধ্যমেই ঋদ্ধি তার ভক্ত ও অনুগামীদের জানিয়েছেন লকডাউনে তিনি কী করছেন। ছবি পোস্ট করার সঙ্গে ঋদ্ধি লিখেছেন,"আমি আমার কাজের জীবনের ভারসাম্য খুঁজে পেয়েছি"। ঘরের কাজে স্ত্রীকে সাহায্যে করার জন্যই এই কাজ করছেন ঋদ্ধি।

 

 

আরও পড়ুনঃকরোনার জেরে স্থগিত হয়ে গেল সায়নীর মলোকাই চ্যানেল জয়, মন খারাপ বাংলার 'সাগরিকার'

শুধু ঋদ্ধিমান সাহাই নয়, এর আগে ভারতীয় পেসার জশপ্রীত বুমরাও নিজের ঘর পরিষ্কার করার ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। গার্ডিনিংয়ের ছবিও দিয়েছিলেন বুমরা। কাপড় কাঁচা, বাথরুম পরিষ্কারের মজার ভিডিও বানিয়ে শেয়ার করেছিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ধোনির বাগানে জল দেওয়ার ছবি শেয়ার করেছিলেন সাক্ষী। এবার প্রকাশ্যে আসল ঋদ্ধির ফ্যান পরিষ্কারের ছবি। যদিও স্বেচ্ছায় না স্ত্রীয়ের চাপে পড়ে ঋদ্ধিকে এই কাজ করতে হচ্ছে, তা জানাননি ভারতীয় উউকেট রক্ষক। যাই হোক ঋদ্ধির ফ্যান পরিষ্কারের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ জানতে উৎসুখ নেটাগরিকরা।
 

PREV
click me!

Recommended Stories

Ram Charan-Jasprit Bumrah: 'জসপ্রীত বুমরা ফুটবলার!' এ কী বলে বসলেন রাম চরণ, ভাইরাল ভিডিও
IPL Playoff Scenario: কোন অঙ্কে প্লে অফে উঠে যাবে KKR, কী হলে শাহরুখ-রাহানেদের কপাল পুড়বে