Rest of India vs Jammu and Kashmir: ইরানি কাপে (Irani Cup) রঞ্জি ট্রফি (Ranji Trophy 2026) চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরের সঙ্গে অবশিষ্ট ভারতের ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। শ্রীনগরে (Srinagar) এই ম্যাচে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে লড়াই করলেও, চতুর্থ দিন হার মানল জম্মু ও কাশ্মীর। ইরানি কাপ চ্যাম্পিয়ন হল অবশিষ্ট ভারত।
KNOW
Irani Cup 2026: তিন বছর পর ফের ইরানি কাপ চ্যাম্পিয়ন হল অবশিষ্ট ভারত। গত দু'বার এই ম্যাচে জয় পেয়েছিল রঞ্জি ট্রফি (Ranji Trophy) চ্যাম্পিয়ন মুম্বই (Mumbai) ও বিদর্ভ (Vidarbha)। তবে এবার রঞ্জি ট্রফি (Ranji Trophy 2026) চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরকে হারিয়ে দিল অবশিষ্ট ভারত (Rest of India vs Jammu and Kashmir)। শ্রীনগরের (Srinagar) শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে (Sher-i-Kashmir Stadium) ইরানি কাপের চতুর্থ দিন ১৬৭ রানে জয় পেল অবশিষ্ট ভারত। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জম্মু ও কাশ্মীর। প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ২৩৭ রান করে অবশিষ্ট ভারত। জবাবে প্রথম ইনিংসে ২৭৮ রান করে জম্মু ও কাশ্মীর। এরপর দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান করে অবশিষ্ট ভারত। দ্বিতীয় ইনিংসে ১১ রানে অলআউট হয়ে যায় জম্মু ও কাশ্মীর।
শ্রীনগরে দুর্দান্ত লড়াই
প্রথম ইনিংসে অবশিষ্ট ভারতের হয়ে ৬০ রান করেন ওপেনার শিখর মোহন (Shikhar Mohan)। সরফরাজ খান (Sarfaraz Khan) করেন ৪৫ রান। স্মরণ রবিচন্দ্রন (Smaran Ravichandran) করেন ৬৮ রান। জম্মু ও কাশ্মীরের অধিনায়ক পরশ ডোগরা (Paras Dogra) প্রথম ইনিংসে করেন ৭৫ রান। লোন নাসির মুজফফর (Lone Nasir Muzaffar) করেন ৬৪ রান। দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্মরণ। ওপেনার সনৎ সাঙ্গওয়ান (Sanat Sangwan) করেন ৫৫ রান। সুদীপ কুমার ঘরামী (Sudip Kumar Gharami) করেন ৩৩ রান। দ্বিতীয় ইনিংসে জম্মু ও কাশ্মীরের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের রান করেন। সর্বাধিক ৩৬ রান করেন ওপেনার শুভম খাজুরিয়া (Shubham Khajuria)।
মুকেশ-আকাশ দীপদের অসামান্য বোলিং
অবশিষ্ট ভারতের হয়ে প্রথম ইনিংসে ৭৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন মুকেশ চৌধুরী (Mukesh Choudhary)। ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন আকাশ দীপ (Akash Deep)। ৮৪ রান দিয়ে জোড়া উইকেট নেন মুকেশ কুমার (Mukesh Kumar)। দ্বিতীয় ইনিংসে ৩৩ রান দিয়ে ছয় উইকেট নেন মুকেশ কুমার। ২৫ রান দিয়ে তিন উইকেট নেন আকাশ দীপ। ৪৮ রান দিয়ে এক উইকেট নেন মুকেশ চৌধুরী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


