Daily Horoscope- মঙ্গলবারে শুভ কর্মযোগ রয়েছে এই ৫ রাশির, দেখে নিন আজকের রাশিফল

Published : Nov 16, 2021, 09:34 AM IST
Daily Horoscope- মঙ্গলবারে শুভ কর্মযোগ রয়েছে এই ৫ রাশির, দেখে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

সম্পর্ক, শিক্ষা, আয় কেমন হবে আজ! শিক্ষায় কতটা উন্নতি হবে আজ? কোন দিকে হবে আয়ের উন্নতি! কী বলছে আজকের রাশিফল?  

মেষ- দাম্পত্য জীবন সুখের। ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। 

আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ৪। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন ক্যাটস আই।

বৃষ- অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। সঙ্গীর কোনও কাজের জন্য সংসারে শান্তি ফিরে আসবে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য ভালো সুযোগ আসবে। কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। 

আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ২৬। শুভ দিক উত্তর। শুভ রত্ন চুনি।

মিথুন- শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। শরীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। অংশিদারী ব্যবসায় ভালো ফল আশা করেত পারেন। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। 

আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ১। শুভ দিক দক্ষিণ-পশ্চিম। শুভ রত্ন পান্না।

কর্কট- এই রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো কাটবে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। 

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৯। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন ডায়মন্ড।

সিংহ - ব্যাবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন। পেটের সমস্যায় ভুগতে হতো পারে। 

আপনার শুভ রং কালছে নীল। শুভ সংখ্যা ১৮। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন মুনস্টোন।

কন্যা - কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত।  জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। 

আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৪। শুভ দিক ঈষাণ। শুভ রত্ন জারকন।

তুলা -  ব্যাবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেয সুযোগ আসতে পারে। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৭। শুভ দিক উত্তর। শুভ রত্ন মুক্তো।

বৃশ্চিক - এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। 

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ১৯। শুভ দিক পূর্ব। শুভ রত্ন নীলা।

ধনু - শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। ব্যবসায় ভালো আয় হতে পারে। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। 

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ২। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।

মকর- শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। 

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ২৬। শুভ দিক পূর্ব। শুভ রত্ন পান্না

কুম্ভ - কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৩। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন লাল প্রবাল

মীন - রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। 

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৭। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ।

আরও পড়ুন- বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়াতে এই ছবি লাগান, বাস্তু মতে ছবির গুণে পড়ায় উন্নতি হবে

আরও পড়ুন- কঠিন পরিশ্রমের পরেও ব্যর্থ হচ্ছেন, এই জ্যোতিষ টোটকা মেনে চলুন

আরও পড়ুন- মনষ্কামনা পূর্ণ হবে প্রদোষ ব্রত পালনে, জেনে নিন এই ব্রত-র মাহাত্ম্য

"

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল