Asha Bhosle Demise: কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। মূলত হিন্দি ছবিতে গানের জন্য বিখ্যাত এই সঙ্গীতশিল্পী। তবে তিনি বাংলা-সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বিশেষ করে বাংলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অনেক বাঙালি সুরকার, সঙ্গীতশিল্পী, নায়ক-নায়িকার সঙ্গে কাজ করেছেন আশা।

DID YOU
KNOW
?
আশা ভোঁসলের বাংলা গান
বিভিন্ন ভাষার মতো বাংলাতেও অসংখ্য গান গেয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে।

Asha Bhosle Bengali Songs: মান্না দে (Manna Dey), হেমন্ত মুখোপাধ্যায় (Hemant Kumar), রাহুল দেব বর্মন (RD Burman), বাপি লাহিড়ীর মতো (Bappi Lahiri) কিংবদন্তির সুরে হিন্দিতে তো বটেই, বাংলাতেও অসংখ্য গান গেয়েছেন আশা ভোঁসলে। শুধু বাংলা ছবির গানই নয়, অসংখ্য আধুনিক গানও গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী। মান্না দে-র সুরে 'আমায় তুমি যে ভালোবেসেছো', ‘আমি খাতার পাতায় লিখেছিলাম’ গেয়েছেন আশা। নচিকেতা ঘোষের সুরে 'মনের নাম মধুুমতী', 'থুইলাম রে মন পদ্মপাতায়' বিখ্যাত গান। 'স্বংয়সিদ্ধা' ছবির গান 'আলো আর আলো দিয়ে'-ও বিখ্যাত। সুধীন দাশগুপ্তর সুরেও গান গেয়েছেন আশা। 'নাচ ময়ূরী নাচ রে', 'সাগর ডাকে আয়' বিখ্যাত। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে ‘জীবন রহস্য’ ছবিতে 'ও পাখি উড়ে আয়' বিখ্যাত গান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সাতের দশক থেকে নিয়মিত বাংলা গান

গত শতাব্দীর সাতের দশক থেকে নিয়মিত বাংলা গান গাইতে থাকেন আশা। রাহুল দেব বর্মনের সুরে 'চোখে চোখে কথা বলো', ‘যাব কী যাব না ভেবে ভেবে’, 'মহুয়ায় জমেছে আজ মৌ গো', 'যেতে দাও আমায় ডেকো না' 'কিনে দে রেশমী চুড়ি' অত্যন্ত জনপ্রিয় গান। আর ডি-র সুরে বাংলা ছবিতে প্রথম গান 'রাজকুমারী' ছবিতে 'আজ গুনগুন কুঞ্জে আমার'। 'ত্রয়ী' ছবির গান 'কথা হয়েছিল,' 'একটু বোসো চলে যেও না,' 'একান্ত আপন' ছবিতে 'তোমারই চলার পথে,' 'কোনও ছিন্ন বীণা,' 'এমন মধুর সন্ধ্যায়', 'হায় রে কালা এ কী জ্বালা'-ও অত্যন্ত জনপ্রিয়। 'আপন আমার আপন' ছবিতেও আরডি-র সুরে গান গেয়েছেন আশা। শ্যামল মিত্রের সুরেও গান গেয়েছেন আশা। 'অমানুষ' ছবিতে 'জানি না আজ যে আপন', 'আনন্দ আশ্রম' ছবিতে ‘ভালোবেসে ডেকেই দেখো না’, 'অজস্র ধন্যবাদ' ছবিতে 'প্রেম কথাটাই ছোট' জনপ্রিয়। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে 'মন নিয়ে' ছবিতে 'দীপ জ্বেলে ওই তারা', 'প্রক্সি' ছবিতে 'যখন তোমার গানের সরগম' জনপ্রিয়।

বাংলা ছবিতেও অসংখ্য জনপ্রিয় গান

'লালকুঠি' ছবিতে স্বপন-জগমোহনের সুরে 'তারে ভোলানো গেল না কিছুতে', 'কে যায় রে' জনপ্রিয়। বাপি লাহিড়ির সুরকার হিসেবে প্রথম স্বতন্ত্র বাংলা ছবি ‘ওগো বধূ সুন্দরী’-তে 'তুই যত ফুল দিসনি কিনে' গান আশা। ‘দু’জনে' ছবিতে 'প্রেম কীসে হয় তা কি কেউ জানে?' 'অমর সঙ্গী' ছবিতে 'চিরদিনই তুমি যে আমার', 'যেখানেই থাকো সুখে থাকো,' 'গুরুদক্ষিণা' ছবিতে 'ফুল কেন লাল হয়', ‘চোখের আলোয়’ ছবিতে 'আকাশের চাঁদ মাটির বুকেতে,' দেবীবরণ ছবিতে 'আর কত রাত একা থাকব' ‘জাদু জাদু জাদু জাদু’, ‘বিবি পায়রা পায়রা’ গান আশা। অজয় দাসের সুরে 'অনুরাগের ছোঁয়া' ছবিতে ‘এ মন আমার হারিয়ে যায় কোনখানে’, 'ব্যবধান' ছবিতে ‘কত না ভাগ্যে আমার’, 'মিলন তিথি' ছবিতে 'আর তো নয় বেশিদিন', 'পাপ পুণ্য' ছবিতে 'ভালোবাসা ছাড়া আর আছে কী', স্বপন চক্রবর্তীর সুরে 'মোহনার দিকে' 'বন্ধ মনের দুয়ার গিয়েছে', 'আছে গৌড় নিতাই নদিয়াতে'। 'কে যেন আবির ছড়িয়ে দিল'। 'সুরের আকাশে' 'আজ আমি অচেনা যে, পরিচয় হবে গানে গানে', মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে ‘আবিষ্কার’ ছবিতে 'এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম' গান আশা।

তথ্যসূত্র- সৌরভ গোস্বামী, সঙ্গীতপ্রেমী, হাওড়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।