চুপিসারে বিয়ে করলেন ‘মেয়েবেলা’-র মৌ, জেনে নিন স্বীকৃতি মজুমদারের স্বামী কে

Published : Oct 07, 2024, 01:05 PM ISTUpdated : Oct 07, 2024, 03:34 PM IST
swikriti majumder

সংক্ষিপ্ত

সম্প্রতি চুপিসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’ এর অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে।

 

‘খেলাঘর’ ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি পেয়েছিলেন স্বীকৃতি মজুমদার। ‘খেলাঘর’-র পূর্ণা বা ‘মেয়েবেলা’র মৌ জায়গা পেয়েছিলেন সকলের মনে। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘আলোর কোলে’ ছবিতে। ছোট পর্দার বাইরেও সমাজমাধ্যমে সে বেশ খ্যাত। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সকলের বিস্তর আগ্রহ। এবার চুপিসারে বিয়ে করলেন স্বীকৃতি মজুমদার। বাঙালি নয়, অবাঙালি মতে বিয়ে করলেন অভিনেত্রী। সদ্য প্রকাশ্যে এল সেই ছবি।

সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিয়ে করেছেন স্বীকৃতি মজুমদার। তবে, একেবারে চুপিসারে বিয়ে করেছেন স্বীকৃতি মজুমদার। সদ্য সে ছবি এল প্রকাশ্যে। তবে, তিনি কোনও তারকাকে বিয়ে করেন নি। বরং, তাঁর স্বামী একেবারে ভিন্ন পেশার। বিয়ের দিন সাদা শাড়ির সঙ্গে ভারী গয়নাতে দেখা গিয়েছে স্বীকৃতি মজুমদারকে। হালকা মেকআপে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে। তেমনই স্বীকৃতি মজুমদারের চুল ছিল খোলা। মাথায় ছিল সোলার মুকুট। তার স্বামীও পরেছিলেন সাদা পোশাক। মাথায় সাদা পাগড়ি। গলায় লাল ফুলের মালা।

রিসেশপনের দিন ফিউশন পোশাক পরতে দেখা গিয়েছিল রাহুল ও স্বীকৃতি মজুমদারকে। সোনালী রঙের পোশাক পরেছিলেন স্বীকৃতি মজুমদার। তেমনই সাদা ব্লেজার পরেছিলেন রাহুল। এমনই এক ভিডিও এসেছে সামনে। যাতে ইন্ডাস্ট্রির কাউকে সেভাবে দেখা যায়নি। এমনকী নিজের সমাজমাধ্যমেও এই ভিডিও নিয়ে কোনও রকম পোস্ট করেননি অভিনেত্রী। 

সে যাই হোক, আপাতত নতুন সম্পর্কে পা দিয়েছেন ‘খেলাঘর’-র মৌ। সিরিয়ালে মৌ ও ডোডো-দার সম্পর্কের রসায়ন সকলের নজর কাড়েছিল। বড় পর্দাতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার বাস্ততে নতুন সম্পর্কে বাঁধা পড়লেন ‘খেলাঘর’-র মৌ। বিয়ে করলেন স্বীকৃতি মজুমদার।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা