আত্মহত্যা না খুন! এখনও ধোঁয়াশায় ভরা সুশান্তের মৃত্যু রহস্য, কী বলেছিলেন হাসপাতালের কর্মী

Published : Jun 14, 2023, 02:25 PM ISTUpdated : Jun 14, 2023, 02:26 PM IST
sushant singh rajput

সংক্ষিপ্ত

কেটে গেল তিনটে বছর। সুশান্ত আত্মহত্যা করেছিল নাকি খুন করে তা আত্মহত্যা বলে সাজানো হয়েছিল, তা নিয়ে এখনও চলছে বিতর্ক।

২০২০ সালে ১৪ জুন ছিল এক ভয়ঙ্কর দিন। এদিন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। না ফেরার দেশে পাড়ি দেন সুশান্ত। কেটে গেল তিনটে বছর। সুশান্ত আত্মহত্যা করেছিল নাকি খুন করে তা আত্মহত্যা বলে সাজানো হয়েছিল, তা নিয়ে এখনও চলছে বিতর্ক।

সে সময় রূপকুমার শাহ নামে এক ব্যক্তি জানিয়েছিলেন, ময়নাতদন্ত করতে গিয়ে জানতে পারি, এটা সুশান্তের দেহ। ওর সারা শরীরে বেশ কিছু চিহ্ন ছিল। গলা ও ঘাড়ের কাছে তিনটি দাগ ছিল। এমনকী, মৃতদেহের ময়নাতদন্তের ভিডিও রেকর্ড হওযার কথা ছিল। কিন্তু, উচ্চপদস্থরা বলেন, শুধুমাত্র স্টিল ছবিই তোলা হবে। সেই অনুসারে কাজ করেন তারা। তিনি বলেছিলেন, বডি দেখে তিনি ভালোই বুঝেছিলেন ঘটনাটি খুন। একথা তিনি উচ্চ পদস্থ কর্মীদের জানান। কিন্তু, তার উচ্চ পদস্থ কর্মী নির্দেশ দেন, তাড়াতাড়ি ছবি তুলে কাজ সেরে পুলিশকে মৃতদেহ দিয়ে দিতে।

সে সময় প্রকাশ্যে আসে সেই খবর। সুশান্ত হঠাৎ করে আত্মহত্যা করেছিল তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তাঁর মৃত্যুর জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে দায়ি করা হয়। তিনি সে সময় সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনকী, লিভ ইন করতেন তারা। সুশান্তের মৃত্যুর আগের দিনই তার ফ্ল্যাট ছাড়ে রিয়া। সে কারণে, আঙুল উঠেছিল রিয়ার দিকে। অনেকেই বলেছিলেন, রিয়াই আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। এখানেই শেষ নয়। সুশান্তের মৃত্যু নিয়ে সে সময় বিস্তর জলঘোলা হয়। নেপোটিজমের অভিযোগ ওঠে। ট্যালেন্ট থাকা সত্ত্বেও স্বজনপোষণের কারণে ছবি থেকে বাদ পড়েছিল সুশান্ত। এক সাক্ষাৎকারে সে নিজেই বলেছিল প্রায় ১২টি ছবি হাতছাড়া হয়েছিল তাঁর। এই সময় বলিউডে মাদককান্ড সামনে আসে। এই অভিযোগে রিয়া গ্রেপ্তার হয়। তেমনই একাধিক তারকা হাজিরা দিতে হয়েছিল থানায়।

সুশান্তের মৃত্যু সে সময় তোলপাড়া করেছিল বলিপাড়া। নানান সত্য বেরিয়ে এসেছিল সামনে। তার মৃত্যুর ন্যায় বিচার চাইলে তার সকল ভক্ত সরব হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আলাদা ট্যাগ তৈরি হয়। কিন্তু, আজও সত্য সকলের অজানা। আত্মহত্যা না খুন! এখনও ধোঁয়াশায় ভরা সুশান্তের মৃত্যু রহস্য। সে সময় এক ময়নাতদন্তের কর্মীর বক্তত্য আজও অনেকেই ভুলতে পারেনি। সে সময় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহে পাওয়া গিয়েছিল একাধিক চিহ্ন যা আজও প্রশ্ন তুলছে সকলের মনে। 

 

আরও পড়ুন

Kangana Ranaut: বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করলেন সাংবাদিকদের, সত্যিই কি বিয়ে করছেন কঙ্গনা?

Shilpa Shetty: মনোকিনি-তে শিল্পা, নায়িকার হট ছবি ঘুম কাড়ল নেটিজেনদের, ৪৭-এও ছড়াচ্ছেন উষ্ণতা

Paran Bandopadhyay: অসুস্থতা নিয়ে মুখ খুললেন পরাণ বন্দ্যোপাধ্যায়, জানালেন কেন বাতিল করলেন শ্যুটিং

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার