MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Sushant Singh Rajput: পরিচালকের প্রথম পছন্দ হওয়া সত্ত্বেও বাদ পড়েছিলেন ছবি থেকে, রইল ছবির তালিকা

Sushant Singh Rajput: পরিচালকের প্রথম পছন্দ হওয়া সত্ত্বেও বাদ পড়েছিলেন ছবি থেকে, রইল ছবির তালিকা

পার হল তিন বছর। ২০২০ সালে প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালে ১৪ জুন সুশান্তের ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। অনেকেই বলেছিলেন, নেপোটিজমের শিকার হলে ডিপ্রেশনে চলে যান। শেষে আত্মহত্যা করেন তিনি।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Jun 14 2023, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সুশান্ত সিং রাজপুত
Image Credit : sushant singh rajput instagram

সুশান্ত সিং রাজপুত

অভিনয় দক্ষতা, মেধা থাকা সত্ত্বেও একের পর এক ছবি থেকে বাদ পড়েন সুশান্ত। কারণে বলিউডের স্বজনপোষণ। একবার এক সাক্ষৎকারে সুশান্ত বলেছিলেন, ‘...গত এক বছরে আমি ১২টি ছবি হারিয়েছি।’ আজ রইল সেই তালিকা। দেখে নিন কোন ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ফিতুর
Image Credit : sushant singh rajput instagram

ফিতুর

শোনা গিয়েছে, অভিষেক কাপুরের ফিতুর ছবিতে নুরের চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে সেই চরিত্র আদিত্য রায় কাপুরকে দেখা যায়

310
আশিকি ২
Image Credit : sushant singh rajput instagram

আশিকি ২

সুপার ডুপার হিট হয়েছিল আশিকি ২। এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। কোনও এক অজ্ঞাত কারণে ছবি থেকে বাদ পরেন সুশান্ত। শেষ আদিত্য রায় কাপুরকে দেখা যায় এই চরিত্রে।

410
হাফ গার্লফ্রেন্ড
Image Credit : sushant singh rajput instagram

হাফ গার্লফ্রেন্ড

চেতন ভগতের গল্প অবলম্বনে তৈরি হাফ গার্লফ্রেন্ড। এই ছবি তৈরির সময় চেতন ভগতের মুখে শোনা গিয়েছিল ছবিতে থাকবেন সুশান্ত। কিন্তু, পরে সুশান্তের বদলে দেখা যায় অর্জুন কাপুরকে।

510
মুক্কাবাজ
Image Credit : social media

মুক্কাবাজ

২০১৬ সালে মুক্তি পায় মুক্কাবাজ। এই ছবিতেও সুশান্তের অভিনয় করার কথা ছিল। কিন্তু, পরে অনুরাগ কাশ্যপের এই ছবি থেকে বাদ পড়েন সুশান্ত সিং রাজপুত।

610
কবির সিং
Image Credit : sushant singh rajput instagram

কবির সিং

শাহিদ ও কিয়ারা অভিনীত হিট ছবি কবির সিং। এই ছবিতে শাহিদের চরিত্রের জন্য প্রথমে ভাবা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের কথা। কিন্তু, পরে সেই চরিত্র পান শাহিদ কাপুর। এই ছবিটিও হাত ছাড়া হয়েছিল।

710
বেফিকরে
Image Credit : sushant singh rajput instagram

বেফিকরে

বেফিকরে ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে এই চরিত্রে দেখা যায় রণবীর সিং-কে। এই চরিত্রে বাণী কাপুরের সঙ্গে জুটি বাঁধেন রণবীর সিং।

810
রোমিও আকবর ওয়াল্টার
Image Credit : Social Media

রোমিও আকবর ওয়াল্টার

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন জন আব্রাহাম। কিন্তু, শোনা গিয়েছিল এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে তিনি বাদ পড়েন।

910
পদ্মাবত ও সড়ক ২
Image Credit : our own

পদ্মাবত ও সড়ক ২

পদ্মাবত ছবিতে রাজা রতন সিং-র চরিত্রের জন্য প্রথমে ভাবা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের কথা। কিন্তু, পরে সঞ্জয় লীলা বনসলির এই ছবিতে রাজা রতন সিং চরিত্রে অভিনয়ের সুযোগ পান শাহিদ কাপুর। তেমনই , আলিয়া ভাট, সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কাপুর অভিনীত সড়ক ২ ছবিটি এক সময় নজর কেড়েছিল দর্শকদের। এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে এই চরিত্র থেকে বাদ যান সুশান্ত।

1010
রাম লালী, বাজিরাও মস্তানি, হাসি তো ফাসি
Image Credit : Getty

রাম লালী, বাজিরাও মস্তানি, হাসি তো ফাসি

এমন ভাবে একাধিক ছবি থেকে বাদ পড়েন সুশান্ত। রাম লালী, বাজিরাও মস্তানি, হাসি তো ফাসি-র মতো ছবির গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। পরে এই সকল চরিত্র থেকে বাদ যান সুশান্ত।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lust Stories 3: অবশেষে সামনে এল মুক্তির দিন, দেখে নিন কারা থাকছেন নতুন সিজনে
Recommended image2
Rishi Kapoor: জন্মদিনে ঋষি কাপুরকে মনে করে আবেগঘন নীতু-ঋদ্ধিমা, স্মৃতিচারণায় বলিউড
Recommended image3
Bigg Boss 20: কেটলির সোফা থেকে অক্টোপাসের দাবা, এমনই অদ্ভুত বিগ বসের নতুন ঘর! দেখুন ছবিতে
Recommended image4
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Recommended image5
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved